Advertisement

West Bengal Salary Hike: প্যারা টিচারদের বাড়ল ৫ হাজার টাকা, আরও কাদের পারিশ্রমিক বাড়ল? ঘোষণা শুভেন্দুর

বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা। বেতন বাড়ল প্যারা টিচারদের। এছাড়া কাদের কাদের বেতন বৃদ্ধি হল? কবে থেকে মিলবে টাকা? সবটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীবেতন বৃদ্ধি নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2026,
  • अपडेटेड 3:34 PM IST
  • বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা
  • বেতন বাড়ল প্যারা টিচারদের
  • এছাড়া কাদের কাদের বেতন বৃদ্ধি হল?

আজ বন সহায়ক থেকে শুরু করে প্যারা টিচার, এসএসকে সহ বহু পদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসুন কোন কোন পদের পারিশ্রমিক বাড়ানো হল, সেটা এক নজরে দেখে নেওয়া যাক।

১. তিনি জানালেন,  ডেপুটি রেঞ্জার, ফরেস্ট গার্ড যাঁরা রয়েছেন , তাঁদের ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে। এটা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। 

২. বন সহায়কদের পারিশ্রমিক ২ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এতে ১৫০০ বন সহায়ক উপকৃত হবেন। ১ অক্টোবর থেকে এই নতুন ভাতা কার্যকর হবে। 

৩. প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতা ৬ হাজারের ১০ হাজার টাকা করা হয়েছে। ১ অগাস্ট থেকে কার্যকর হয়েছে এটি। 

৪. বিধানসভার বিধায়করা যাঁরা নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র চালু করেছেন, তাঁদের সেবাকেন্দ্র পরিচালনার জন্য ১ জুন থেকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হবে। 

৫. মুখ্যমন্ত্রী  জানান, বিদ্যালয় শিক্ষা দফতরে বাজেটে কিছু ঘোষণা ছিল। কিন্তু কিছু ঘোষণা বাকি ছিল। আর সেই কথা বলতে গিয়েই তিনি একাধিক পারিশ্রমিক বৃদ্ধির কথা বলেন। এক্ষেত্রে প্যারা টিচার প্রাইমারি লেভেলে ২০২৪৩ জনের বর্তমান বেতন ১১৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬৯৪১ টাকা। ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। ১ নভেম্বর এটি কার্যকর করা হবে

৬. আপার প্রাইমারি থেকে উপকৃত হবেন ২১ হাজারে বেশি প্যারা টিচার। এঁদেরও ৫ হাজার টাকা বাড়ল। ১ নভেম্বর থেকে ১৫ হাজারের বদলে ২০ হাজার টাকার কিছু বেশি পাবেন এঁরা। 
৭. শিক্ষাবন্ধুদের ৫ হাজার টাকা করে বাড়ানো হল। 
৮. স্পেশাল এডুকেটর ২১ জন রয়েছেন। তাঁদের ৫ হাজার বাড়ানো হয়েছে। 
৯ .ম্যানেজমেন্ট স্টাফদের টাকাও বাড়ানো হয়েছে।
১০. এসএসকে ৩০৫৯২ জন রয়েছেন, তাঁদের ৫ হাজার টাকা বাড়ানো হল। এমএসকে-এর ৬ হাজারের বেশি ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। 
১১. একাডেমিক সুপারভাইজার ৪৯২ জনের ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। 

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা দফতরে প্রায় ১৪টা গ্রুপ যাঁরা বঞ্চিত হয়েছিল, তাঁদের ভাতা বাড়ানো হল। এটা এটা দীর্ঘদিনের দাবি ছিল। 

একটি নতুন বিল অনুমোদন দেওয়া হয়েছে
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষকদের ট্রান্সফার করার জন্য় একটা বিল আনা হচ্ছে। মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ১০ সেপ্টেম্বরের স্পেশাল সেশনে এই বিল পাশ করা হবে।

 

Read more!
Advertisement
Advertisement