Advertisement

Assembly Election 2026: রক্তপাতহীন নির্বাচনের দাবি, পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণরা

রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। আর সেই নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই বেআইনি অস্ত্র বা বোমা উদ্ধারের খবর উঠে আসছে। এরমধ্যে বীরভূম থেকে বোমা উদ্ধার যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।

পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণরাপথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণরা
প্রীতম ব্যানার্জী
  • কলকাতা,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 6:41 PM IST
  • রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন।

রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। আর সেই নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই বেআইনি অস্ত্র বা বোমা উদ্ধারের খবর উঠে আসছে। এরমধ্যে বীরভূম থেকে বোমা উদ্ধার যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। নির্বাচনের আগে লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় একদিকে যেমন উদ্বিগ্ন পুলিশ প্রশাসন, অন্যদিকে তেমনই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। এবার তাই রক্তপাতহীন নির্বাচনের দাবি জানিয়ে পদযাত্রায় শামিল হলেন প্রবীণরা। বীরভূমের শান্তিনিকেতনের ঘটনা।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রক্তপাতহীন ভোটের দাবিতে শান্তিনিকেতনে পথে নামলেন বিশ্বভারতীর প্রাক্তনী, আশ্রমিক-সহ প্রবীণ  নাগরিকরা।  বোলপুরের শান্তিনিকেতন এলাকায় হাতে ব্যানার ও লিফলেট নিয়ে পদযাত্রা করেন তাঁরা। শুক্রবার সকালে শান্তিনিকেতনের সমবায় সমিতি থেকে ফার্স্ট গেট পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। তাঁদের মূল দাবি, নির্বাচন হোক শান্তিপূর্ণ, যাতে কোনও জানে শেষের ঘটনা না ঘটে। প্রবীণদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, 'রক্তপাতহীন নির্বাচন চাই। রক্ত মাটিতে নয়, ব্ল্যাড ব্যাঙ্কে চাই।' পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেটও বিলি করা হয়। 

তাঁদের বক্তব্য, পঞ্চায়েত, পুরসভা, লোকসভা বা বিধানসভা, নির্বাচন এলেই, বিভিন্ন জায়গায় অশান্তি, বোমাবাজি, সংঘর্ষ ও জানে শেষ করার ঘটনা সামনে আসে। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়, বহু মা তাঁর সন্তানকে হারান, বহু স্ত্রী স্বামীহারা হন। এবার সেই পরিস্থিতির পরিবর্তন চান শান্তিনিকেতনের প্রবীণরা। তাঁদের আবেদন, নির্বাচন কমিশন যেন আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করে।

রিপোর্টার- শান্তনু হাজরা
 

Read more!
Advertisement
Advertisement