Advertisement

Tarakeswar Special Bus: ব্রেক জার্নি নয়, এক বাসেই সোজা তারকেশ্বর, শিবভক্তদের জন্য বড় গিফট SBSTC-র

SBSTC Bus Durgapur to Tarakeswar: শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের স্বস্তি। দুর্গাপুর থেকে তারকেশ্বর পর্যন্ত স্পেশাল বাস চালু করল এসবিএসটিসি।

র্গাপুর থেকে তারকেশ্বর পর্যন্ত স্পেশাল বাস চালু করল এসবিএসটিসি। র্গাপুর থেকে তারকেশ্বর পর্যন্ত স্পেশাল বাস চালু করল এসবিএসটিসি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 3:46 PM IST
  • দুর্দান্ত পরিষেবা চালু করল SBSTC।
  • শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়।
  • প্রতি সপ্তাহের রবিবার দুর্গাপুর স্টেশন চত্বর থেকে বাসটি রওনা দেবে।

SBSTC Durgapur to Tarakeswar special bus: এক বাসে তারকেশ্বর। এমনই দুর্দান্ত পরিষেবা চালু করল SBSTC। শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। সে বিষয়টি মাথায় রেখেই বড় পদক্ষেপ দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ সংস্থার (SBSTC)। সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে হুগলির তারকেশ্বর পর্যন্ত নতুন স্পেশাল বাস পরিষেবার সূচনা করা হল। রবিবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও সবুজ পতাকা দেখিয়ে এই পরিষেবার সূচনা করা হয়। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, শ্রাবণ মাসজুড়ে প্রতি সপ্তাহের রবিবার দুর্গাপুর স্টেশন চত্বর থেকে বাসটি রওনা দেবে। পরবর্তী দিন অর্থাৎ সোমবার দুপুর নাগাদ সেটি তারকেশ্বরে পৌঁছাবে। আরও পড়ুন: তারকেশ্বর থেকে ৫ নতুন রুটে সরকারি বাস চালু, শ্রাবণী মেলায় অতিরিক্ত ৪০টি ‘মহাদেব এক্সপ্রেস’

ট্রেন জার্নি থেকে মুক্তি
এতদিন দুর্গাপুর বা আশপাশের অঞ্চল থেকে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার ছিল। প্রথমে দুর্গাপুর থেকে ট্রেনে চড়ে যেতে বর্ধমান জংশন হত। সেখান থেকে আবার অন্য ট্রেন ধরে শেওড়াফুলি স্টেশন পৌঁছাতে হত। তারপর যাঁরা হেঁটে যাবেন, তাঁরা রওনা দিতেন। ট্রেনে যেতে হলে আবার শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল ধরতে হত। ফেরার সময়ও একই ব্যাপার।

শেওড়াফুলি হয়েই যাবে
অনেক পুণ্যার্থী ঐতিহ্য মেনে গঙ্গাজল নিয়ে শেওড়াফুলি ঘাট থেকে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। সে কথা মাথায় রেখেই বাসের রুট সাজানো হয়েছে। দুর্গাপুর থেকে ছেড়ে বাসটি সরাসরি শেওড়াফুলি হয়ে তারকেশ্বরে যাবে। ফলে যাঁরা হেঁটে যেতে চান, তাঁরা অনায়াসে শেওড়াফুলিতে নেমে পড়তে পারবেন। আর যাঁরা সরাসরি মন্দিরে পৌঁছাতে চান, তাঁরা বাসে বসেই তারকেশ্বর চলে যেতে পারবেন।

গত রবিবার দুর্গাপুর স্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পদস্থ আধিকারিকরাও ছিলেন। এদিনের প্রথম যাত্রীদের হাতে পানীয় জলের বোতল ও জলখাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। শ্রাবণী মেলার দিনগুলিতে এই স্পেশাল বাস সার্ভিস চালু হওয়ায় দক্ষিণবঙ্গের এক বিশাল অংশের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement