Advertisement

Cooch Behar: কোচবিহারে চিহ্নিত একাধিক আনম্যাপড ভোটার, পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা শাসক

কোচবিহার জেলার ভার্নারেবল গ্রুপের আনম্যাপড ভোটারদের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকায় একাধিক ভোটারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা।

ভোটারদের সঙ্গে কথা বলছেন কোচবিহারের জেলা শাসকভোটারদের সঙ্গে কথা বলছেন কোচবিহারের জেলা শাসক
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 07 Feb 2026,
  • अपडेटेड 6:55 PM IST
  • জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত তালিকা মুখ্য রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পাঠানো হবে।

কোচবিহার জেলার ভার্নারেবল গ্রুপের আনম্যাপড ভোটারদের পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকায় একাধিক ভোটারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা। জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত তালিকা মুখ্য রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পাঠানো হবে।

জেলা নির্বাচনী দপ্তর সূত্রের খবর, কোচবিহার জেলায় ভার্নারেবল গ্রুপের বহু ভোটার রয়েছেন, যাঁরা বৈধ ভারতীয় নাগরিক হলেও প্রয়োজনীয় নথিপত্রের অভাবে সমস্যায় রয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষ-সহ বিভিন্ন শ্রেণির বহু ভোটারের কাছেই কোনও পরিচয়পত্র বা নাগরিকত্ব সংক্রান্ত নথি নেই। তাঁদের অনেকেই আনম্যাপড ভোটার হিসেবে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন। শুনানির সময় একাধিক ভোটার নথি দেখাতে না পারায় বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে এদিন জেলাশাসক তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন জেলাশাসক প্রথমে দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডে যান। সেখানে পরিদর্শনের পর তিনি সিতাই বিধানসভার অন্তর্গত পেটলা গ্রাম পঞ্চায়েতের জমাদারবস গ্রামে যান। সেখানে আদিবাসী মহিলা লক্ষ্মী বাস্কে ও আদিবাসী পুরুষ ভরত কুমার হেমব্রমের সঙ্গে কথা বলেন। লক্ষ্মী বাস্কের কোনও নথিপত্র নেই এবং তাঁর এসটি সার্টিফিকেটও এখনও তৈরি হয়নি। অন্যদিকে ভরত কুমার হেমব্রমের এসটি সার্টিফিকেট থাকায় সেই নথিটি খতিয়ে দেখেন জেলাশাসক।

এই ফিল্ড ভিজিটে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভার ERO তথা দিনহাটার মহকুমা শাসক ভরত সিং এবং সিতাই বিধানসভার ERO তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় গিরি। এ প্রসঙ্গে কোচবিহার জেলাশাসক রাজু মিশ্রা বলেন, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের নির্দেশ অনুযায়ী জেলার ভার্নারেবল গ্রুপের আনম্যাপড ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করা হয়েছে। এদিন দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকায় ফিল্ড ভিজিট করা হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত তালিকা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে পাঠানো হবে।

রিপোর্টারঃ মনসুর হাবিবুল্লাহ
 

Read more!
Advertisement
Advertisement