Advertisement

তাজপুরে সৈকতে সোদপুরের ডাক্তার দম্পতির দেহ উদ্ধার, ডুবে মৃত্যু? রহস্য

তালসারির পর এবার তাজপুর। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রেশ কাটেনি, এরই মধ্যে প্রাণ হারালেন সোদপুরের দুই চিকিৎসক। সমুদ্রে নেমে মৃত্যু হল চিকিৎসক দম্পতির। দু'জনেই পেশায় চিকিৎসক ছিলেন। বুধবার সন্ধেয় পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে সমুদ্র থেকে উদ্ধার হয়েছে দু'জনের দেহ। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকায় বলে জানা গেছে।

প্রতীকী ফাইল ছবি (Photo: Representational)প্রতীকী ফাইল ছবি (Photo: Representational)
Aajtak Bangla
  • পূর্ব মেদিনীপুর,
  • 02 Apr 2026,
  • अपडेटेड 4:13 PM IST

তালসারির পর এবার তাজপুর। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রেশ কাটেনি, এরই মধ্যে প্রাণ হারালেন সোদপুরের দুই চিকিৎসক। সমুদ্রে নেমে মৃত্যু হল চিকিৎসক দম্পতির। দু'জনেই পেশায় চিকিৎসক ছিলেন। বুধবার সন্ধেয় পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে সমুদ্র থেকে উদ্ধার হয়েছে দু'জনের দেহ। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলা এলাকায় বলে জানা গেছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলার কাছে দুটি দেহ ভাসতে দেখেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। তারা মন্দারমনি কোস্টাল থানায় খবর দেন। পরে পুলিশ ডুবুরি নামিয়ে সমুদ্র থেকে দেহ দুটি উদ্ধার করে। দু’জনের নাম চিকিৎসক কুন্তল চক্রবর্তী এবং চিকিৎসক শৈলজা ভরদ্বাজ।

পুলিশ দেহ দু’টি উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক এই দম্পতির বয়স ৩৫-এর মধ্যে।

কী ভাবে দু'জনের মৃত্যু তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। দু'জনের ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগেই তাজপুরে বেড়াতে এসেছিলেন দুই চিকিৎসক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতে সমুদ্রের ধারে গিয়েছিলেন তাঁরা। ঢেউয়ের তোড়ে ভেসে যান। তাঁদের সমুদ্রে তলিয়ে কেউ দেখেননি। স্থানীয়েরা সকালে তাঁদের দেহ ভাসতে থাকতে দেখেন।

দুই চিকিৎসকের মৃত্যুতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। অভয়া আন্দোলনের প্রতিটি মিছিল এবং প্রতিটি কর্মসূচিতে তাঁরা উপস্থিতি ছিলেন বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত রবিবার তালসারির সমুদ্র সৈকতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ‘ভোলে বাবা পার করেগা’ নামে একটি ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। শ্যুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে মৃত্যু রাহুলের মৃত্যু হয় বলে দাবি। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু সেই ধোঁয়াশা কাটেনি। 

Advertisement

অন্যদিকে, বুধবার নিউ দিঘার ক্ষণিকা ঘাটে স্নান করতে নেমে ভেসে যান সুনীল মুখোপাধ্যায় (৪৮) ও তাঁর নাতনি সোয়ানা মুখোপাধ্যায় (১৬)। ওই দু'জনকে উদ্ধার করেন নুলিয়ারা। দু'জনকেই দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

TAGS:
Read more!
Advertisement
Advertisement