
ভুয়ো ডাক্তারের চিকিৎসায় ছেলের মৃত্যুর অভিযোগ। সল্টলেকে মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভে যোগ দিলেন বাবা-মা।
অভিযোগ, পূর্ব বর্ধমানের এক নার্সিংহোমে ভর্তি ছিল ওই শিশু। নাম অরণ্য রায়। সেখানে ফাইমোসিসের সার্জারি করতে গিয়ে তার মৃত্যু হয়। জানা যায়, যিনি চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন, তার কোনও মেডিক্যাল ডিগ্রিই নেই।
যদিও এই অভিযোগের পর সেই ভুয়ো চিকিৎসকের শুধু মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। এমন পরিস্থিতিতে বিজেপিপন্থী চিকিৎসকদের সঙ্গেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখান অরণ্যের বাব-মা। তারা ওই চিকিৎসকের শাস্তি চাইছেন। সেই সঙ্গে কোনও শিশুর যাতে এমন করুণ পরিণতি না হয়, সেটাও জোর গলায় দাবি করছেন তারা।
ওই ঘটনার পর জয়ন্ত জানান, ২৭ দিনে মাত্র ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসক সহ অনেকে অভিযুক্তই অধরা। তাদের দ্রুত ধরা হোক, এটাই চাইছেন তিনি।
অন্যদিকে অরণ্যের মায়ের দাবি, যেভাবে তার ছেলে চলে দিয়েছে, এমনভাবে যাতে কোনও মায়ের কোল খালি না হয়। তাই তিনি বিক্ষোভে এসেছেন বলে জানিয়েছেন।
ওদিকে ভুয়ো চিকিৎসক কাণ্ডে মেডিক্যাল কাউন্সিলের দফতরের বাইরে বিক্ষোভ দেখান বিজেপিপন্থী চিকিৎসকদের একাংশ। সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, দুই জায়গায় কর্মরত চিকিৎসকেরাই বিক্ষোভ দেখান।
তাদের বিক্ষোভের মূল লক্ষ্য ছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বর্তমান সভাপতি সুদীপ্ত রায় ও সহ সভাপতি সুশান্ত রায়। এই দুইজনেরই পদত্যাগ চেয়েছেন তাঁরা। শুধু তাই নয়, মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল মাজির উপরও ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। সেই মতো কাউন্সিলের সামনে সুদীপ্ত এবং নির্মলের ছবি দু'টি ছাগলের গলায় পরিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা।
বিজেপিপন্থী চিকিৎসকদের একাংশ বারবার অভিযোগ করে এসেছেন যে ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে টাকার বিনিময়ে বা অন্য কোনও কারণে প্রচুর ভুয়ো ডাক্তারকে ডিগ্রি দেওয়া হয়েছে। আর সেই সব ডাক্তাররা রমরমিয়ে প্র্যাকটিস করেছেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে ভুয়ো ডাক্তার ধরা পড়লেও ব্যবস্থা নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে মেডিক্যাল কাউন্সিলের হাল যাতে দ্রুত ফেরানো যায়, সেটাই চাইছেন তারা।
ওদিকে অরণ্যের মৃত্যুর ঘটনায় যথাযথ বিচার হবে বলে দাবি করেছে শাসকদল বিজেপি। সেই মতো ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। যদিও এখনও মূল অভিযুক্ত চিকিৎসক অধরা রয়েছে।