Advertisement

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদী, মমতার চিঠির পরেই সাহায্য ঘোষণা

রাজ্যের বন্যা পরিস্থিতিকে 'ম্যান মেড' বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি-র বিরুদ্ধে নালিশ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বন্যায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করলেন মোদী।

মৃত ও আহতদের জন্য আর্থিক অনুদান ঘোষণা প্রধানমন্ত্রীরমৃত ও আহতদের জন্য আর্থিক অনুদান ঘোষণা প্রধানমন্ত্রীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2021,
  • अपडेटेड 9:58 PM IST
  • রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে ফোন মমতার
  • প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী
  • তারপরেই মৃত ও আহতদের জন্য আর্থিক অনুদান ঘোষণা

বর্ষার টানা বৃষ্টি আর বাঁধ থেকে জল ছাড়ার কারণে বানভাসী হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার হাওড়ার আমতায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই  প্রধানমন্ত্রীর সঙ্গে  ফোনে কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিও দেন মোদীকে। যেখানে রাজ্যের বন্যা পরিস্থিতিকে  'ম্যান মেড' বলে অভিযোগ করেন তিনি। ডিভিসি-র বিরুদ্ধে নালিশ জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বন্যায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সচিবালয় (PMO) পক্ষ থেকে করা ট্যুইটে জানান হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে পশ্চিমবঙ্গে বন্যায়  মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা। 

 

 

এদিন মুখ্যমন্ত্রী  রাজ্যের বন্যা দুর্গত এলাকা সড়কপথে ঘুরে দেখছেন। জলেও নামেন তিনি। বন্যা বিধ্বস্ত আমতায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড।'  বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ডিভিসি-র জল ছাড়া নিয়ে অভিযোগ করেন। এরপর চিঠিও দেন। চিঠিতে তিনি লিখেছেন,'ডিভিসির ইচ্ছে মতো জল ছাড়ার কারণে ২০১৫, ২০১৭, ২০১৯-র পর ফের এ বছর রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হল।' 

 

 

প্রধানমন্ত্রীকে তিন পাতার চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, '৫৪ হাজার কিউসেক জল ছাড়ার কথা বলে ২ লাখ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। যার ফলে ভেসে গিয়েছে বাংলার বিভিন্ন জেলা। দুর্ভোগে কয়েক লাখ মানুষ।' চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ম্যান মেড বন্যার ফলে ক্ষতির মুখে পড়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। শীঘ্রই ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে কেন্দ্রকে জানান হবে হলেও উল্লেখ রয়েছে চিঠিতে। এদিনে  খানাকুল যাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত খারাপ আবহাওয়ার কারণে সেই সফর বাতিল হয় মুখ্যমন্ত্রীর। তবে দুর্গতদের সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা।


 

Read more!
Advertisement
Advertisement