Advertisement

South Bengal Weather: দক্ষিণবঙ্গে দুর্যোগ! ৩ দিন অতি ভারী বৃষ্টি, Alert জারি এই ৩ জেলায়

South Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী ১৬ থেকে ১৮ অগাস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আগামী ১৬ থেকে ১৮ অগাস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী ১৬ থেকে ১৮ অগাস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 7:21 PM IST
  • বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ।
  • রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে।
  • দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

South Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ১৬ থেকে ১৮ অগাস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে ১৭ অগাস্ট কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি, অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে জলমগ্নতা থেকে শুরু করে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৬ অগাস্ট সকাল সাড়ে ৫টা নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পরে সকাল সাড়ে ৮টাতেও সেটি একই এলাকায় অবস্থান করছিল। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।

এই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
১৬  অগাস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া; এই পাঁচ জেলায় এক-দু’জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এ ছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলারও এক-দু’জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দু’জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

১৭  অগাস্ট সবচেয়ে খারাপ পরিস্থিতি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭  অগাস্ট দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে এক-দু’টি জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি, অর্থাৎ অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

এ ছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের এক-দু’জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক-দু’জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা জারি হয়েছে।

১৮  অগাস্টেও বৃষ্টি চলবে
১৮  অগাস্টেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এক-দু’জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে।

এর পর ১৯ থেকে ২২  অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতাতেও নজর
নিম্নচাপের প্রভাবে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ১৬  অগাস্ট কলকাতা এবং সংলগ্ন উত্তর ২৪ পরগনা ও হুগলির এক-দু’জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে শহরের নিচু এলাকা, রাস্তা এবং আন্ডারপাসে জল জমার আশঙ্কা রয়েছে।

ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠে থাকা এড়িয়ে চলুন। গাছ বা বিদ্যুতের খুঁটির নীচে আশ্রয় নেওয়া উচিত নয়। জলাশয়ের কাছ থেকেও দূরে থাকুন। 

Read more!
Advertisement
Advertisement