Advertisement

Bengal Weather: আবারও নিম্নচাপে টানা ঝড়-বৃষ্টি, এই 7 জেলায় Alert

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝড়-বজ্রবিদ্যুতের সতর্কতা। ১৩-১৪ অগাস্টও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Aug 2026,
  • अपडेटेड 5:33 PM IST
  • দক্ষিণবঙ্গের উপর তৈরি হয়েছে নিম্নচাপ।
  • ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
  • ১৩-১৪ অগাস্টও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather Update: ফের নিম্নচাপ। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার উপর লো প্রেশার(Low Pressure West Bengal) তৈরি হয়েছে। এর জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস(West Bengal Weather)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কোথায় কত বৃষ্টি?(South Bengal Weather)
গত ২৪ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। দীঘায় ৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। সল্টলেক, দমদম, ক্যানিং এবং কল্যাণীতে ৩ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে।

এ ছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গাতেও বৃষ্টি হয়েছে।

অর্থাৎ নিম্নচাপ তৈরির আগেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। এ বার নতুন নিম্নচাপের প্রভাবে সেই বৃষ্টি আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

৯ থেকে ১২ অগাস্ট 
৯ অগাস্ট
দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং বীরভূমে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া হতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

১০ অগাস্টেও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঝড়-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

Advertisement

১১ অগাস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

১২ অগাস্ট প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৩-১৪ অগাস্ট ফের ভারী বৃষ্টি?
১৩ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটারের মধ্যে হতে পারে।

১৪ অগাস্টও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতা-সহ শহরাঞ্চলে কী হতে পারে?(Kolkata Weather)
নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের শহরাঞ্চলেও বৃষ্টির দাপট বাড়তে পারে। ভারী বৃষ্টি হলে নিচু এলাকা এবং রাস্তার নীচু অংশে সাময়িক জল জমার আশঙ্কা রয়েছে। শহরের বিভিন্ন আন্ডারপাসেও জল জমতে পারে।

বৃষ্টির সময় যান চলাচলেও প্রভাব পড়তে পারে। বিশেষ করে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সময়ে রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কতা
নিম্নচাপের প্রভাব শুধু দক্ষিণবঙ্গে সীমাবদ্ধ থাকছে না। উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।

গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে যথেষ্ট বৃষ্টি হয়েছে। জিতি টি এস্টেটে ১১ সেন্টিমিটার এবং ভগতপুর টি এস্টেটে ৮ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। হিলা ও ঘাটিয়া টি এস্টেটে ৬ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে।

৯ অগাস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১০ অগাস্ট মালদা ও দুই দিনাজপুরে ঝড়-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১২ অগাস্ট দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টি হতে পারে।  

Read more!
Advertisement
Advertisement