Advertisement

Train Cancel: আজ ও কাল একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, ২ ট্রেনের রুট কাটছাঁট, তালিকা রইল

শুক্র ও শনিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলে। সেই সঙ্গে দু'টি ট্রেনের যাত্রাপথ করা হয়েছে কাটছাঁট। আসুন গোটা বিষয়টা জেনে নেওয়া যাক।

দক্ষিণ পূর্ব রেলে একাধিক ট্রেন ক্যানসেল (ছবি: পিক্সেলস)দক্ষিণ পূর্ব রেলে একাধিক ট্রেন ক্যানসেল (ছবি: পিক্সেলস)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 8:57 AM IST
  • শুক্র ও শনিবার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলে
  • সেই সঙ্গে দু'টি ট্রেনের যাত্রাপথ করা হয়েছে কাটছাঁট
  • আসুন গোটা বিষয়টা জেনে নেওয়া যাক

নভেম্বরের শেষে আবার বেশ কিছু ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। সেই সঙ্গে ২টি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান হল।

আসলে শুক্রবার ও শনিবার, রেল পরিকাঠামো উন্নয়নের কিছু কাজ করবে। যার জন্য এই দুই দিন খড়গপুর শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে রেল। এর ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন না। 

আর বিষয়টা ইতিমধ্যেই বুঝতে পেরেছে ভারতীয় রেল। সেই মতো তাদের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। এছাড়া যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে ও যেগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে, সেই তথ্যও আগেভাগে দিয়ে রাখা হয়েছে। তাই বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, আর কোন ট্রেনের যাত্রাপথ করা হয়েছে সংক্ষিপ্ত, সেটা আগেভাগে জেনে নিন। 

কেন ট্রেন বাতিল? 
এই বিষয়টা স্পষ্ট জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। তাদের দাবি, রেললাইন ও পরিকাঠামো উন্নয়ন চলবে শুক্র ও শনিবার। যেই কারণে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে কয়েকটির। 

এক্ষেত্রে ২৭ এবং ২৮ নভেম্বর বেশ কিছু এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে দু'টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলেও খবর। 

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১৮০৩৭ খড়গপুর–জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস: ২৭.১১.২০২৬ তারিখে বাতিল থাকবে।
৬৮০২১ খড়গপুর–বালেশ্বর মেমু (MEMU): ২৮.১১.২০২৬ তারিখে বাতিল থাকবে।
১৮০১৫ শালিমার–ভঞ্জপুর এক্সপ্রেস: ২৮.১১.২০২৬ তারিখে বাতিল থাকবে।
১৮০১৬ ভঞ্জপুর–শালিমার এক্সপ্রেস: ২৮.১১.২০২৬ তারিখে বাতিল থাকবে।
৬৮০২২ বালেশ্বর–খড়গপুর মেমু (MEMU): ২৮.১১.২০২৬ তারিখে বাতিল থাকবে।
১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড–খড়গপুর এক্সপ্রেস: ২৮.১১.২০২৬ তারিখে বাতিল থাকবে।

এছাড়া দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সেগুলি হল-
১৮০৪৩ হাওড়া–ভদ্রক এক্সপ্রেস: ২৭.১১.২০২৬ তারিখে যাত্রা শুরু করা ট্রেনটি খড়গপুর পর্যন্ত যাবে।
১৮০৪৪ ভদ্রক–হাওড়া এক্সপ্রেস: ২৮.১১.২০২৬ তারিখে ট্রেনটি ভদ্রকের পরিবর্তে খড়গপুর থেকে যাত্রা শুরু করবে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement