Advertisement

Special food packages for Ramadan: রমজানে বিশেষ খাদ্যপ্যাকেজ রাজ্যের, ইদ পর্যন্ত কমদামে মিলবে এইসব জিনিস

রমজান মাসকে সামনে রেখে রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতর অন্ত্যোদয় অন্নযোজনা (এএওয়াই) এবং বিশেষ অধিকারপ্রাপ্ত (এসপিএইচএইচ) পরিবারগুলির জন্য ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Feb 2026,
  • अपडेटेड 1:28 PM IST
  • রমজান মাসকে সামনে রেখে রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতর অন্ত্যোদয় অন্নযোজনা (এএওয়াই) এবং বিশেষ অধিকারপ্রাপ্ত (এসপিএইচএইচ) পরিবারগুলির জন্য ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।

রমজান মাসকে সামনে রেখে রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতর অন্ত্যোদয় অন্নযোজনা (এএওয়াই) এবং বিশেষ অধিকারপ্রাপ্ত (এসপিএইচএইচ) পরিবারগুলির জন্য ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রীর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি সপ্তাহ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে উপভোক্তারা তাঁদের নিকটবর্তী রেশন দোকান থেকে পরিবারপিছু এক কেজি চিনি ৩২ টাকায়, এক কেজি ময়দা ৩০ টাকায় এবং এক কেজি ছোলা ৬৫ টাকায় সংগ্রহ করতে পারবেন। সবকটি পণ্যই ভর্তুকিযুক্ত মূল্যে দেওয়া হবে।

খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে রেশন ডিলারদের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে, যাতে কোনও উপভোক্তা বঞ্চিত না হন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট শ্রেণির রেশন কার্ডধারীরাই এই সুবিধা পাবেন। উপভোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যে রেশন সামগ্রী সংগ্রহ করার আবেদন জানানো হয়েছে। সরকারের দাবি, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে। ইদ উৎসবের ঘোষণা না হওয়া পর্যন্ত এই পরিষেবা বহাল থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement