Advertisement

১৪টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ধসেরও আশঙ্কা

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। কোথাও রোদের ঝলক দেখা গেলেও বৃষ্টির বিরতি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় বৃষ্টি।-পিটিআইকলকাতায় বৃষ্টি।-পিটিআই
Aajtak Bangla
  • 14 Jul 2026,
  • अपडेटेड 10:26 AM IST
  • মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা।
  • কোথাও রোদের ঝলক দেখা গেলেও বৃষ্টির বিরতি নেই।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা। কোথাও রোদের ঝলক দেখা গেলেও বৃষ্টির বিরতি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও প্রবল বৃষ্টির জেরে ধসের আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
সকালের পর থেকেই শহরের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় একাধিক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওড়া ও হুগলি: দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: দুই জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বীরভূম: প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া-সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা
উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নতুন করে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।

এ ছাড়া জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া দফতরের ইঙ্গিত, আপাতত বর্ষার এই সক্রিয় পরিস্থিতি আরও কয়েক দিন বজায় থাকতে পারে। ফলে দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা এখনও কাটছে না।

 

Read more!
Advertisement
Advertisement