Advertisement

Student Union Elections: আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এ দিন শুভেন্দু ছাত্র ভোট না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তোলেন। পূর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদ নির্বাচন করায়নি বলে অভিযোগ করেন তিনি। এরপরই তিনি জানান, আগামী বছর রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে বন্দে মাতরম স্লোগানের আওয়াজ শোনা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্র ভোট আগামী বছরই, ঘোষণা মুখ্যমন্ত্রীর (ছবি: পিটিআই)ছাত্র ভোট আগামী বছরই, ঘোষণা মুখ্যমন্ত্রীর (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2026,
  • अपडेटेड 1:31 PM IST
  • এ দিন শুভেন্দু ছাত্র ভোট না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তোলেন
  • পূর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদ নির্বাচন করায়নি বলে অভিযোগ করেন তিনি
  • আগামী বছর রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে

২০১৭ সালের জানুয়ারি মাসে শেষ পূর্ণাঙ্গ ছাত্র সংসদ নির্বাচন দেখেছে বাংলার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। তারপর থেকে ছাত্র ভোট বন্ধ ছিল। তবে ক্ষমতা দখলের পরই স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি কর হাসপাতালে এবিভিপি-র একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলায় ছাত্র সংসদ নির্বাচন হবে।

এ দিন শুভেন্দু ছাত্র ভোট না হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তোলেন। পূর্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্র সংসদ নির্বাচন করায়নি বলে অভিযোগ করেন তিনি। 

এরপরই তিনি জানান, আগামী বছর রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে বন্দে মাতরম স্লোগানের আওয়াজ শোনা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

মাথায় রাখতে হবে, ২০১৭ সালে শেষবার রাজ্যে পূর্ণাঙ্গ ছাত্র ভোট হয়। এরপর থেকেই বন্ধ ছিল ছাত্র সংসদ নির্বাচন। এমন পরিস্থিতিতে এসএফআই, এবিভিপি, ছাত্র পরিষদ, ডিএসও সহ অধিকাংশ ছাত্র সংগঠন বারবার নির্বাচনের দাবি তুলেছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার। এমতাবস্থায় রাজ্যে হয় পালা বদল। ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সরকারের কাছেও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছিল সংগঠনগুলি। আর সেই দাবি মেনে নিল সরকার। মুখ্যমন্ত্রী জানালেন, আগামী বছরই স্টুডেন্ট ইলেকশন হবে। 

তবে এখানেই চুপ করে থাকেননি শুভেন্দু। বরং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রছাত্রীদের ফের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, কমিউনিস্ট এবং মগজধোলাই হওয়া নকশালদের বেছে বেছে উৎখাত করার কাজ করবেন। তাঁর কথায়, 'এরা দেশদ্রোহী। এখন ঘরে বসে থাকার সময় নয়। রাস্তায় নেমে এদের উৎখাত করার কাজ করতে হবে।' পাশাপাশি আজাদি স্লোগান নিয়েও ফের বামেদের আক্রমণ করেন তিনি।

এ দিন নিজের বক্তব্যে সিপিআইএন নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, বৃহস্পতিবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। এই ঘটনায় পুলিশ দ্রুত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। কিন্তু বিকাশরঞ্জন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিযোগ করেন, এই ঘটনার পিছনে কোনও হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে। আর এই পোস্টের জন্যই চটেছেন শুভেন্দু। 

Advertisement

তিনি দাবি করেন, এই ধরনের অভিযোগ করে বিকাশরঞ্জন গোটা হিন্দু জাতিকে অপমান করেছেন। এই অভিযোগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

 

Read more!
Advertisement
Advertisement