Advertisement

‘মা আহারে’ এবার নতুন মেনু, মাছভাতের পাশাপাশি ৫ টাকার খাবারে আর কী কী?

রাজ্যের সাধারণ মানুষের জন্য চালু থাকা স্বল্পমূল্যের খাদ্য প্রকল্প ‘মা আহারে’-এ বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রকল্পে প্রতি মিলের সরকারি ভর্তুকি ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। ফলে পাঁচ টাকায় মিলবে আরও পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার। শুধু মাছ-ভাত বা ডিম-ভাতই নয়, এবার খাবারের তালিকায় যুক্ত হচ্ছে একাধিক নতুন পদ।

মা আহার।-ফাইল ছবিমা আহার।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2026,
  • अपडेटेड 12:09 PM IST
  • রাজ্যের সাধারণ মানুষের জন্য চালু থাকা স্বল্পমূল্যের খাদ্য প্রকল্প ‘মা আহারে’-এ বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
  • প্রকল্পে প্রতি মিলের সরকারি ভর্তুকি ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

রাজ্যের সাধারণ মানুষের জন্য চালু থাকা স্বল্পমূল্যের খাদ্য প্রকল্প ‘মা আহারে’-এ বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রকল্পে প্রতি মিলের সরকারি ভর্তুকি ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। ফলে পাঁচ টাকায় মিলবে আরও পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার। শুধু মাছ-ভাত বা ডিম-ভাতই নয়, এবার খাবারের তালিকায় যুক্ত হচ্ছে একাধিক নতুন পদ।

নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব গত সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। ইতিমধ্যেই সেই নির্দেশিকা রাজ্যের অধিকাংশ পুরসভার কাছে পৌঁছে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নতুন ভর্তুকির সিদ্ধান্তে খুশি ‘মা আহারে’ ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও।

উল্লেখ্য, আগের সরকার ‘মা ক্যান্টিন’ প্রকল্প চালু করেছিল। সেই সময় প্রতি মিলে সরকারি ভর্তুকি ছিল ১০ টাকা এবং পাঁচ টাকায় মূলত ডিম-ভাত পরিবেশন করা হতো। নতুন সরকার ক্ষমতায় এসে প্রকল্পের নাম পরিবর্তন করে ‘মা আহারে’ রাখে এবং সপ্তাহে দু'দিন মাছ-ভাত দেওয়ার ঘোষণা করে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সপ্তাহে দু'দিন মাছ-ভাতের সঙ্গে ডাল ও সবজি পরিবেশন করা হবে। আরও দু'দিন ডিম-ভাতের পাশাপাশি থাকবে ডাল ও সবজি। বাকি দু'দিন নিরামিষ মেনুতে ভাত, ডাল ও সবজির সঙ্গে পরিবেশন করা হবে চাটনি এবং পাঁপড় ভাজা। ফলে আগের তুলনায় খাবারের বৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনই পুষ্টিগুণও নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

সরকারের নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, শুধু খাবারের মেনু বাড়ালেই হবে না, প্রতিটি ক্যান্টিনে খাদ্যের গুণমান, পুষ্টিমূল্য এবং পরিচ্ছন্নতার বিষয়েও কঠোর নজর রাখতে হবে। রান্না থেকে পরিবেশন, প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের আশা, ভর্তুকি বৃদ্ধি এবং উন্নত মেনুর ফলে আরও বেশি মানুষ এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে ক্যান্টিন পরিচালনায় যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিও আর্থিকভাবে আরও স্বস্তি পাবে এবং পরিষেবার মান বজায় রাখা সহজ হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement