Advertisement

Mandarmani Sunburn Festival: মন্দারমনির সানবার্ন ফেস্টিভ্যালের টিকিটের দাম বাড়ল, ১৬ অগাস্ট 'মস্তি' করতে কত খরচ?

সানবার্ন ফেস্টিভ্যাল এবার হতে চলেছে বাংলার মন্দারমনিতে। আগামী ১৬ অগাস্ট এই সি বিচে হবে মেগা অনুষ্ঠান। ইতিমধ্যেই ফেস্টিভ্যালের টিকিট কাটার হিড়িক পড়ে গিয়েছে। সবচেয়ে দামি টিকিট ৫৫ হাজারে বিকোচ্ছে। আর সবচেয়ে কমে কত টাকায় মিলছে?

মন্দারমনি সানবার্ন ফেস্টিভ্যালমন্দারমনি সানবার্ন ফেস্টিভ্যাল
Aajtak Bangla
  • মন্দারমনি,
  • 03 Aug 2026,
  • अपडेटेड 6:11 PM IST
  • ১৬ অগাস্ট মন্দারমনিতে সানবার্ন ফেস্টিভ্যাল
  • সবচেয়ে দামি টিকিট ৫৫ হাজারে বিকোচ্ছে
  • আর সবচেয়ে কমে কত টাকায় মিলছে?

গোয়ার বিখ্যাত সানবার্ন ফেস্টিভ্যাল এবার হতে চলেছে বাংলার মন্দারমনিতে। আগামী ১৬ অগাস্ট এই সি বিচে হবে মেগা অনুষ্ঠান। গোয়ার ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যাল হাতের নাগালে আসায় রাজ্যবাসীর মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ইতিমধ্যেই ফেস্টিভ্যালের টিকিট কাটার হিড়িক পড়ে গিয়েছে। সবচেয়ে দামি টিকিট ৫৫ হাজারে বিকোচ্ছে। আর সবচেয়ে কমে কত টাকায় মিলছে মন্দারমনির সানবার্ন ফেস্টিভ্যালের টিকিট? 

 আইকনিক ইলেকট্রিফাইং ডান্স মিউজিকের আসর, সানবার্ন ফেস্টিভ্যাল এই প্রথম হাতের নাগালে। মন্দারমন্দির কেসি ভিউ রিসর্টে হবে এই উৎসব। নাম দেওয়া হয়েছে 'সানবার্ন রিলোড সানডাউনার'। থাকবেন ডিজে সারটেক, হাউডিনি, রুদ্র ও আর্কেইন জুটি এবং অ্যান্টিমের মতো সেলেবরা। এতদিন আরব সাগরের তীরে আয়োজিত হওয়া এই ধামাকেদার ফেস্টিভ্যাল এবার বে অফ বেঙ্গলের সি বিচে। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বিচের নিকটে এই ফেস্টিভ্যালের সাক্ষী থাকতে পারবেন এ রাজ্যের বাসিন্দারা। লাইভ পারফর্ম্যান্স, হাই এনার্জির ইলেকট্রিক মিউজিক এবং মনোমুগ্ধকর মঞ্চসজ্জা চাক্ষুস করার সুযোগ বাংলার জেন জি-র কাছে। 

কবে, কখন হবে সানবার্ন ফেস্টিভ্যাল?
১৬ অগাস্ট দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। 
কোথায় হবে সানবার্ন ফেস্টিভ্যাল?
মন্দারমনির কে সি ভিউ রিসর্টে আয়োজিত হয়েছে। 
কারা অংশ নিতে পারবেন?
১৮ ঊর্ধ্ব সকলেই এই ফেস্টিভ্যালে অংশ নিতে পারবেন। 
কোথায় মিলবে টিকিট?
BookMyShow থেকে কাটা যাবে সানবার্ন ফেস্টিভ্যালের টিকিট। 
কত টাকার টিকিট কাটতে হবে?
৫ রকমের টিকিট রয়েছে। যার মধ্যে সবচেয়ে দামি টিকিট ৫৫ হাজারের। গোল্ড টেবিল এই টিকিটে এন্ট্রি ৫ জনের। এরপর রয়েছে ৬ হাজার ৯৯৯ টাকার ৪ জনের গ্রুপের টিকিট। রয়েছে ৪ হাজার ৯৯৯ টাকার ৩ জনের গ্রুপের টিকিট। ৪ হাজার ৯৯৯ টাকায় মিলছে ব্যাকস্টেজ ফেজ-২ টিকিটও। সবচেয়ে কমদামি টিকিট পাওয়া যাচ্ছে ১ হাজার ৯৯৯ টাকায়।  এটা ভিআইপি ফেজ-২ ক্যাটাগরির। 

উল্লেখ্য, সানবার্ন ফেস্টিভ্যাল লাইভ মিউজিক ইভেন্টের জগতে নিঃসন্দেহে অত্যন্ত বড়। ২০০৭ সালে গোয়ায় পারসেপ্ট লাইভের ব্যানারে শৈলেন্দ্র সিং এই সানবার্ন ফেস্টিভ্যাল শুরু করেন। এটি এখন এশিয়ার বৃহত্তম ইলেকট্রিক ডান্স ও মিউজিক ফেস্টিভ্যাল ব্র্যান্ড হিসেবে পরিচিত। ভিন দেশ থেকেও এই ফেস্টিভ্যালে অংশ নিতে আসেন মিউজিক লভাররা। যদিও সানবার্ন ফেস্টিভ্যাল সাধারণত ডিসেম্বরেই আয়োজিত হয়। এবারও ১৮-১৯ ডিসেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে সেটি আয়োজিত হবে। তবে মন্দারমনিতে এই ফেস্টিভ্যালের আয়োজন নিঃসন্দেহে এ রাজ্যে বড়সড় ট্যুরিস্ট আকর্ষণের কারণ হয়ে উঠবে। এতে রেভিনিউ জেনারেটও হবে বলে অনুমান। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement