Advertisement

Supreme Court: SIR এ রাজ্যের ভূমিকায় অসন্তোষ সুপ্রিম কোর্টের, দেখুন এজলাসের পুরো কথোপকথন

West Bengal voter list revision: লজিক্যাল ডিসক্রেপেন্সির ক্লেম মেটাতে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুষ্ঠুভাবে SIR না মেটা পর্যন্ত যে নির্বাচন করানো সম্ভব নয়, তাও স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি।

সুষ্ঠুভাবে SIR না মেটা পর্যন্ত যে নির্বাচন করানো সম্ভব নয়, তাও স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি।সুষ্ঠুভাবে SIR না মেটা পর্যন্ত যে নির্বাচন করানো সম্ভব নয়, তাও স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 6:44 PM IST
  • বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  • সুষ্ঠুভাবে SIR না মেটা পর্যন্ত যে নির্বাচন করানো সম্ভব নয়, তাও স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি।
  • শুক্রবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের SIR মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসে।

West Bengal voter list revision: লজিক্যাল ডিসক্রেপেন্সির ক্লেম মেটাতে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুষ্ঠুভাবে SIR না মেটা পর্যন্ত যে নির্বাচন করানো সম্ভব নয়, তাও স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি।

শুক্রবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের SIR মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আর সেই কারণেই বিচার বিভাগীয় আধিকারিকদের সহায়তা নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই।

বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের নির্দেশ
সুপ্রিম কোর্ট জানায়, অতিরিক্ত জেলা বিচারকের পদমর্যাদার বর্তমান ও প্রাক্তন বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করতে হবে। জেলায় জেলায় 'লজিক্যাল ডিসক্রেপেন্সি'র ক্লেইম পড়ে আছে। সেগুলির নিষ্পত্তি করাই এই আধিকারিকদের কাজ হবে।

আদালত জানায়, মাইক্রো-অবজারভাররা এই বিচার বিভাগীয় আধিকারিকদের সহায়তা করবেন। পাশাপাশি SIR এর কাজে নিযুক্ত রাজ্য সরকারি আধিকারিকরাও তাঁদের সাহায্য করবেন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে 'বিশ্বাসের অভাব'
শুনানির সময় আদালত পর্যবেক্ষণ করে, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে গুরুতর 'বিশ্বাসের অভাব' বা ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে গোটা প্রক্রিয়াই অচল হয়ে পড়েছে।

আদালত জানায়, নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব গ্রুপ-এ স্তরের আধিকারিকদের নিয়োগ করা। এঁরা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) হিসেবে কাজ করবেন। কিন্তু এই আধিকারিকদের পদমর্যাদা এবং যোগ্যতা নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, বর্তমানে নিযুক্ত আধিকারিকদের প্রকৃত পদমর্যাদা নির্ধারণ করা আদালতের পক্ষে প্রায় অসম্ভব।

রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রধান বিচারপতির
প্রধান বিচারপতি বলেন, 'আমরা রাজ্যের কাছ থেকে সহযোগিতা আশা করেছিলাম। কিন্তু আমরা হতাশ।' আদালত আরও জানায়, এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এটি সম্পূর্ণ না হলে নির্বাচন আয়োজন করা যাবে না।

Advertisement

নির্বাচন কমিশনের তরফে আদালতে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়ায় 'সম্পূর্ণ অসহযোগিতা এবং বিঘ্ন' তৈরি করা হয়েছে। কমিশনের দাবি, অন্য কোনও রাজ্যে এ ধরনের সমস্যা দেখা যায়নি। বিহারের উদাহরণ দিয়ে কমিশন জানায়, সেখানে কোনও অভিযোগ ওঠেনি।

বাদ পড়া ভোটারের সংখ্যা নিয়ে প্রশ্ন আদালতের
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার পরে প্রাথমিকভাবে মোট ভোটারের মাত্র ৭.৬ শতাংশ বাদ পড়েছেন। এই তথ্য সামনে আসতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, 'তাহলে এত হইচই কেন, আমরা বুঝতে পারছি না।'

কমিশন আরও জানায়, পশ্চিমবঙ্গে আবেদন বাতিলের হার অন্যান্য রাজ্যের তুলনায় কম।

প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
সুপ্রিম কোর্ট জানায়, বর্তমান পরিস্থিতি 'ব্যাতিক্রম'। সেই কারণে বিচার বিভাগীয় আধিকারিকদের সাহায্য নেওয়া হচ্ছে। যদিও এতে কিছু দিনের জন্য আদালতের নিয়মিত কাজ ব্যাহত হতে পারে। তবুও গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে এই পদক্ষেপ জরুরি।

আদালতের নির্দেশ, বিচার বিভাগীয় আধিকারিকদের সমস্ত লজিস্টিক সহায়তা দিতে হবে। পাশাপাশি জরুরি মামলাগুলির শুনানির জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশে একটি বিষয় স্পষ্ট। ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে কোনও রকম প্রশাসনিক অচলাবস্থা বরদাস্ত করা হবে না। এবার বিচার বিভাগীয় তত্ত্বাবধানে কত দ্রুত এই প্রক্রিয়া শেষ হয়, সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement