Advertisement

Suri: স্ত্রীকে উপহার দিতে চুরি! গোলাপের তোড়া আর প্রতিজ্ঞা, মানবিক সিউড়ি পুলিশ

বীরভূমের সিউড়িতে এক যুবকের অদ্ভুত কাণ্ড চমকে দিল পুলিশ ও সিউড়ি পুরসভাকে। স্ত্রীকে উপহার দেওয়ার জন্য সিউড়ি শহরের "আমার ভালোবাসা সিউড়ি" লেখা এলইডি বোর্ডের লাভ চিহ্ন চুরি করেছিলেন ওই যুবক। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাড়ি পৌঁছানোর আগেই প্লাস্টিকের ওই লাভ চিহ্নটি ভেঙে যায়।

সিউড়িতে ধৃত যুবক।-গ্রাফিকসিউড়িতে ধৃত যুবক।-গ্রাফিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Dec 2024,
  • अपडेटेड 1:19 PM IST
  • বীরভূমের সিউড়িতে এক যুবকের অদ্ভুত কাণ্ড চমকে দিল পুলিশ ও সিউড়ি পুরসভাকে।
  • স্ত্রীকে উপহার দেওয়ার জন্য সিউড়ি শহরের "আমার ভালোবাসা সিউড়ি" লেখা এলইডি বোর্ডের লাভ চিহ্ন চুরি করেছিলেন ওই যুবক।

বীরভূমের সিউড়িতে এক যুবকের অদ্ভুত কাণ্ড চমকে দিল পুলিশ ও সিউড়ি পুরসভাকে। স্ত্রীকে উপহার দেওয়ার জন্য সিউড়ি শহরের "আমার ভালোবাসা সিউড়ি" লেখা এলইডি বোর্ডের লাভ চিহ্ন চুরি করেছিলেন ওই যুবক। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাড়ি পৌঁছানোর আগেই প্লাস্টিকের ওই লাভ চিহ্নটি ভেঙে যায়।

ঘটনার সূত্রপাত ২৪ ডিসেম্বর রাতে, যখন সিউড়ি পুরসভার চেয়ারম্যান অভিযোগ করেন যে সার্কিট হাউস লাগোয়া এলইডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি হয়েছে। তদন্তে নেমে পুলিশ মহম্মদবাজার থেকে অভিযুক্ত যুবককে আটক করে। পুলিশের জেরায় সে স্বীকার করে যে ২৫ তারিখ বড়দিনের রাতে স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই ওই লাভ চিহ্নটি চুরি করেছিল।

যুবকের অদ্ভুত উদ্দেশ্য শুনে, মানবিক পুলিশ ও সিউড়ি পুরসভার চেয়ারম্যান সিদ্ধান্ত নেন তাকে সাহায্য করার। তারা যুবকের জন্য এক গুচ্ছ গোলাপ কিনে আনেন। থানার বাইরে স্ত্রীকে গোলাপ তুলে দেওয়ার পর যুবক তার স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং প্রতিজ্ঞা করে যে, আর কখনও কোনও চুরির পথে যাবে না।

সিউড়ি পুরসভার চেয়ারম্যান বলেন, “রাজনৈতিক জীবনে এমন প্রেমের জন্য চুরি আগে দেখিনি।” শেষমেশ, পুলিশ কাগজে সই করিয়ে যুবককে ছেড়ে দেয়। এই ঘটনা ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে রইল সিউড়ি শহরের বুকে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement