Advertisement

100 Day BJP: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে মেয়েদের FREE বাস, শুভেন্দু সরকারের ১০০ দিনে কী কী ঘটল? বিস্তারিত

BJP 100 Days in West Bengal: বিজেপি ক্ষমতায় আসার পর দেখতে দেখতে কেটে গেল ১০০ দিন। এই সময়ের মধ্যে ঠিক কী কী পেল পশ্চিমবঙ্গবাসী?

রাজ্যে বিজেপির ১০০ দিন, শুভেন্দুর আমলে ঠিক কী কী পেল পশ্চিমবঙ্গ?রাজ্যে বিজেপির ১০০ দিন, শুভেন্দুর আমলে ঠিক কী কী পেল পশ্চিমবঙ্গ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2026,
  • अपडेटेड 10:06 AM IST
  • ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • ৯ মে-র পর আজ ১৭ অগাস্ট, কেটে গিয়েছে ১০০ দিন।
  • ১০০ দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠিক কী কী পেল পশ্চিমবঙ্গ?

৪ মে প্রকাশিত হয়েছিল বিধানসভা নির্বাচনের ফলাফল। তৃণমূল সরকারের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতার মসনদে বসে বিজেপি। ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯ মে-র পর আজ ১৭ অগাস্ট, কেটে গিয়েছে ১০০ দিন। এই ১০০ দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠিক কী কী পেল পশ্চিমবঙ্গ? 

স্কুলগুলিতে বন্দে মাতরম বাধ্যতামূলক

রাজ্যে নতুন সরকারের আমলে স্কুলগুলিতে বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরম। শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, শুধু প্রথম দুটি স্তবক নয়, ‘বন্দে মাতরম’ গানটি সম্পূর্ণ গাইতে হবে। পুরো গান গাইতে সময় লাগে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড। এর পাশাপাশি গাইতে হচ্ছে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ও।

আয়ুষ্মান যোজনা

আগের সরকারের আমলে যে বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বারবার সংঘাত বেঁধেছে তা হল আয়ুষ্মান যোজনা। কেন্দ্রীয় মন্ত্রীরা বারেবারেই অভিযোগ করেছেন, এরাজ্যের মানুষকে আয়ুষ্মান যোজনার সুবিধা পেতে দেননি মমতা বন্দ্য়োপাধ্যায়। অবশেষে শুভেন্দু অধিকারীর আমলে ৯৯তম দিনে রাজ্যে আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে আয়ুষ্মান যোজনা।

অন্নপূর্ণা ভাণ্ডার

বিজেপি সরকার ক্ষমতায় আসতে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, সেই তালিকায় অন্যতম জনপ্রিয় প্রতিশ্রুতি ছিল মহিলাদের প্রতি অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি মে মাসে ক্ষমতায় আসার পর জুন মাসের পয়লা তারিখ থেকেই বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার বাবদ মাসে ৩০০০ টাকা ঢুকতে শুরু করে। গত সরকারের আমলে এই পরিমাণ ছিল ১৫০০ ও ১৮০০ টাকা (সাধারণ মহিলাদের জন্য ১৫০০ ও SC, ST-দের জন্য ১৮০০ টাকা)।

রাইটার্স বিল্ডিং-এর সংস্কার

২০১১ সালের বাম আমল পর্যন্ত রাজ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দু অর্থাৎ যাবতীয় প্রশাসনিক কাজ চলত ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং থেকে। বাম আমলের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাইটার্সেই বসতেন। কিন্তু ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই রাইটার্স থেকে প্রশাসনিক দফতরকে নবান্নে নিয়ে যান মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে ফের একবার রাইটার্স বিল্ডিংকেই মূল প্রশাসনিক ভবন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভবন সারানোরও কাজ চলছে। যদিও মুখ্যমন্ত্রী আপাতত নবান্ন থেকেই কাজ করছেন।

Advertisement

মহিলাদের বাস ভাড়া করা হয়েছে ০

রাজ্যে মহিলাদের বিশেষ সুবিধা দিতে সরকারি বাসের ভাড়ায় সম্পূর্ণরূপে ছাড় দিয়েছে বিজেপি সরকার। রাজ্যের মধ্যে এসি হোক বা নন এসি- সরকারি বাসে মহিলাদের বাস ভাড়া রয়েছে শূন্য টাকা। ১ জুন থেকে এই পরিষেবা কার্যকর করা হয়েছে। ফলে মহিলারা বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াত করতে পারছেন।

মিড ডে মিল-এর দায়িত্ব পেয়েছে ইসকন

রাজ্যে মিড ডে মিলে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল গত সরকারের আমলে। তাই রাজ্যে শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার দিতে ইসকনের হাতে মিড ডে মিল-এর দায়িত্ব তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে পড়ুয়ারা পাবে পুষ্টিকর আহার। পাশাপাশি আলাদা করে দেওয়া হবে ডিমও।

BSF-কে জমি হস্তান্তর

মমতার সরকারের আমলে রাজ্যে এসে কেন্দ্রীয় মন্ত্রীরা বারেবারেই দাবি করতেন পশ্চিমবঙ্গ সরকার BSF-কে বাংলাদেশ সীমান্তে বে়ড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না। ফলে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে বড় সমস্যা হয়ে উঠেছিল। ক্ষমতায় এসেই  বিএসএফ-কে রাজ্য সরকার জমি দিয়ে দিয়েছে।BSF-ও উল্লেখযোগ্য দ্রুততায় বেড়া লাগানোর কাজ শেষ করেছে বিরাট এলাকায়। 

 প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা

বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য রাজ্যে লাগু হয়েছে  প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা। অভিযোগ, আগের আমলে এই যোজনায় সরকার উৎসাহ দিত না। কিন্তু শুভেন্দু অধিকারী জোর কদমে এই যোজনায় সাধারণ মানুষকে আবেদনের উৎসাহ দিচ্ছেন।

দই ও ইস্পাত কারখানা

পৃথিবীর সবচেয়ে বড় দই কারখানা তৈরির লক্ষ্যে আমুলের প্রকল্পের শিলান্যাসও হয়েছে হাওড়ায়। এছাড়াও, আজ মঙ্গলবার পুরুলিয়াতেও ইস্পাত ক্ষেত্রে বিনিয়োগের শিলান্যাস হচ্ছে। 

 

Read more!
Advertisement
Advertisement