
দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে অংশ নেওয়ায় তাঁকে আটকও করা হয়। আর এবার কলকাতাতেও দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনকে নিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে মমতা তৃণমূল। সেই মতো মঙ্গলবার দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলে হাঁটতে পারেন মমতা। আর এই প্রতিবাদ কর্মসূচি নিয়েই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষের সুরেই 'পরামর্শ' দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'ওঁকে পরামর্শ দেব, অনুরোধ করব, বয়সে বড়। এগুলো না করাই ভাল।'
কেনই বা রাজাবাজার থেকে পার্কসার্কাস এলাকা বেছে নিলেন?
আজ কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়ে রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মিছিলের যাত্রাপথ হিসেবে কেন এই দুই জায়গাকে বেছে নেওয়া হল, এটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জিজ্ঞেস করেন, 'কেন রাজাবাজার থেকে পার্কসার্কাস এলাকা বেছে নিলেন?'
তবে এই প্রতিবাদ কর্মসূচিকে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে পরামর্শ দিতেও ছাড়েননি শুভেন্দু। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, এগুলো না করাই ভাল।' তাঁর আরও বক্তব্য, 'ওনাকে পরামর্শ দেব, অনুরোধ করব, বয়সে বড়। এগুলো না করাই ভাল।'
এরপরই এই মিছিলের ভবিষ্যৎ নিয়ে বিরাট দাবি করে বসেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'পুলিশকে বলব, যেখানে মিছিল শুরু হবে, সেখানেই যেন শেষ করে দেয়।' আর শুভেন্দুর কথায় এটা পরিষ্কার যে আজকের মিছিল নিয়ে বেশ সমস্যায় পড়তে পারে মমতা তৃণমূল।
কী বলছে মমতা টিএমসি?
২০২৬ নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশন নিয়ে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সম্প্রতি বিরোধীদলগুলির ইন্ডিয়া জোটের বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেন তিনি। দিল্লিতে তাঁকে আটকও করা হয়। এমন পরিস্থিতিতে রাজ্যে আন্দোলন ছড়িয়ে দিতে চাইছেন মমতা। সেই মতো মঙ্গলবার তৃতীয়ার দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার কথা। এটা বিপুল প্রতিবাদ মিছিল হবে বলে দাবি করছে দলটি।
যদিও মিছিল করার আগেই তোপ দেখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে দিয়েছেন কড়া নির্দেশ। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয় কি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আদৌ মিছিল করতে পারেন কি না।