Advertisement

Suvendu Adhikari attacks Mamata Banerjee: 'X Ray প্লেট, MRI যদি দেখাতে শুরু করি...' একুশের পা ভাঙা ইস্যুতে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'ভুল করছেন উনি। স্বাস্থ্য দফতর হয়ে আমার কাছে পাঠিয়ে দিতে বলব ওনার আইনজীবীর চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় জানেন না উনি কেস করেছিলেন। কেসটা সিআইডি নিয়েছিল। স্বাভাবিকভাবে ওটা এসএসকেএম এ নথি পাওয়ার কথা নয়।'

শুভেন্দু অধিকারীর আক্রমণ মমতাকে (ছবি: পিটিআই)শুভেন্দু অধিকারীর আক্রমণ মমতাকে (ছবি: পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Oct 2026,
  • अपडेटेड 4:34 PM IST
  • স্বাস্থ্য দফতর হয়ে আমার কাছে পাঠিয়ে দিতে বলব ওনার আইনজীবীর চিঠি
  • মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় জানেন না উনি কেস করেছিলেন
  • স্বাভাবিকভাবে ওটা এসএসকেএম এ নথি পাওয়ার কথা নয়

'বেশি ঘাঁটাঘাঁটি করতে না বলুন। এক্স রে প্লেট আর এমআরআই যদি দেখাতে শুরু করি, তাহলে বাড়ি থেকে বেরতে পারবেন না।' আজ সাংবাদিক সম্মেলন থেকে ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  

আসলে বিনা অনুমতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোটের মেডিক্যাল রিপোর্ট প্রকাশের অভিযোগ এসএসকেএম বা পিজি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই মতো হাসপাতাল কর্তৃপক্ষকে আইনজীবী মারফত ইমেলে নোটিস পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের নিউরোলজির বিভাগীয় প্রধানকেও নোটিস পাঠিয়েছেন। এছাড়া ইমেলে নোটিসের কপি দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে। আর বিকেলে এই নিয়ে প্রশ্ন করা হলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।

তিনি বলেন, 'ভুল করছেন উনি। স্বাস্থ্য দফতর হয়ে আমার কাছে পাঠিয়ে দিতে বলব ওনার আইনজীবীর চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় জানেন না উনি কেস করেছিলেন। কেসটা সিআইডি নিয়েছিল। স্বাভাবিকভাবে ওটা এসএসকেএম এ নথি পাওয়ার কথা নয়।'

এরপরই শুভেন্দুর হুঁশিয়ারি, 'বেশি ঘাঁটাঘাঁটি করতে না বলুন। এক্স রে প্লেট আর এমআরআই যদি দেখাতে শুরু করি, তাহলে বাড়ি থেকে বেরতে পারবেন না। ওনাকে বলছি, ওনার আইনজীবীকে বলছি আপনাদের মাধ্যমে, একটু ঘাঁটাঘাঁটি কম করুন। উনি পাবলিকলি করেছেন। এফআইআর করেছেন বিজেপি নেতাদের নামে। আমি প্রয়োজন হলে কাগজটা কোথা থেকে পেয়েছি, বলে দেব। কাগজটা পিজিতে ছিল না। পিজিতে থাকার কথা নয়। কারণ, উনি নিজেই ওনার পা ভেঙে দেওয়া হয়েছে বলে মামলা করেছিলেন। প্রলয় পালের নেতৃত্বে সিআইডির কাছে গিয়েছিলেন। কোথা থেকে কাগজটা পেয়েছি বলে দেব।'

এরপর শুভেন্দু দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন ভেবেছিলেন। বহু কাগজ নিজের ড্রয়ারে রেখে দিয়ে গিয়েছিলেন। যদিও সেখান থেকেই রিপোর্ট পাওয়া গিয়েছে কি না, সেটা খোলসা করেননি।

কী নিয়ে ঝামেলার সূত্রপাত? 
২০২১ সালের ঘটনা নিয়ে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই বছর বিধানসভা ভোটের প্রচার চলাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, নন্দীগ্রামে তাঁর পা ভেঙে দেওয়া হয়েছিল। আর সেই সংক্রান্ত একটি মেডিক্যাল রিপোর্ট সম্প্রতি সামনে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অসত্য ছিল। আর সেই মেডিক্যাল রিপোর্ট কী করে শুভেন্দুর হাতে গেল, সেই নিয়েই এবার নোটিস পাঠিয়েছেন মমতা। তাঁর পাল্টা জবাব দিতে ছাড়েননি বর্তমান মুখ্যমন্ত্রী। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement