Advertisement

Suvendu Adhikari: 'পুষ্পা ডাকাতটা কোথায়?', জাহাঙ্গিরের গড়ে শুভেন্দুর গর্জন

তৃণমূল নেতা জাহাঙ্গির খানের গড় ফলতায় গিয়ে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। শনিবার ফলতায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনের আগে ভোট প্রচারে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে জাহাঙ্গিরকে 'পুষ্পা ডাকাত' বলে কটাক্ষ করেন তিনি। হুঁশিয়ারি দেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • ফলতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 5:46 PM IST

তৃণমূল নেতা জাহাঙ্গির খানের গড় ফলতায় গিয়ে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। শনিবার ফলতায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনের আগে ভোট প্রচারে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে জাহাঙ্গিরকে 'পুষ্পা ডাকাত' বলে কটাক্ষ করেন তিনি। হুঁশিয়ারি দেন সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দু। সেখানে গিয়ে জাহাঙ্গির খানের নাম করে চ্যালেঞ্জ দেন তিনি। তাঁকে 'নটোরিয়াস ক্রিমিনাল' বলে দেগে দেন। 

ফলতা থেকে জাহাঙ্গিরের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, "ওই ডাকাতটা কোথায়, পুষ্পা না কী যেন নাম। যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে। গুন্ডামি করতে দেব না। নিশ্চিন্ত থাকুন। সাদা থান বাড়িতে ফেলতে দেখব না। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে ভাইপোর জাহাঙ্গির ছিল। ওর ব্যবস্থা করব। আমার উপর ছেড়ে দিন ওর দায়িত্ব নিয়ে গেলাম।’’

অভিষেককে নিশানা করে বলেন, ‘‘মাননীয় ভাইপোবাবু, কাল পুরসভা থেকে তথ্য আনলাম। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। পুলিশকে বলেছি খাতা-পেন নিয়ে বসুন। যত অভিযোগ হয়েছে, পদক্ষেপ করুন। কোনও গুন্ডা এলাকায় থাকবে না।’’

তাঁর আরও দাবি, এতদিন ডায়মন্ড হারবারের মানুষ ভয়ে ভোট দিতে যেতে পারত না। ১০ বছর পর পেরেছে। ২১ মে সেখানকার ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আবেদন জানান তিনি।
 
Read more!
Advertisement
Advertisement