Advertisement

West Bengal OBC : রাজ্যে OBC সম্প্রদায়ের সংখ্যা কমিয়ে দিল শুভেন্দু সরকার, কারা কারা জায়গা পেল তালিকায়?

জল্পনার অবসান। OBC নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। আগের সরকারের আমলের ১৪০ OBC সম্প্রদায়ের সংখ্যা কমিয়ে করা হল ৬৬।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2026,
  • अपडेटेड 7:20 PM IST
  • জল্পনার অবসান। OBC নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের
  • আগের সরকারের আমলের ১৪০ OBC সম্প্রদায়ের সংখ্যা কমিয়ে করা হল ৬৬

জল্পনার অবসান। OBC নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর সরকারের। আগের সরকারের আমলের ১৪০ OBC সম্প্রদায়ের সংখ্যা কমিয়ে করা হল ৬৬। অর্থাৎ রাজ্যে OBC সম্প্রদায়ের সংখ্যা কমিয়ে দেওয়া হল। কয়েকদিন আগেই আগের সরকারের OBC সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল বিজেপি পরিচালিত সরকার। তারপরই আজ মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ২২ মে ২০২৪ তারিখের আদেশের নিরিখে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ২০১০ সালের আগে রাজ্যের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৬৬টি বিভাগের তালিকা অপরিবর্তিত রাখা হয়েছে।

OBC-দের সংরক্ষণ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানানো হয়েছে, আগের সরকারের ক ও খ বিভাগের জন্য মোট ১৭ শতাংশ সংরক্ষণ ছিল। তা বাতিল করা হয়েছে। এখন থেকে রাজ্যে OBC-রা মোট সংরক্ষণ পাবে ৭ শতাংশ। অর্থাৎ সরকারি চাকরিতে রাজ্যের মোট ৬৬ সম্প্রদায় এই সংরক্ষণের সুবিধা পাবে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তপশিলি জাতি থেকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ব্যক্তি এবং তাদের বংশধরদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

কারা কারা ওবিসি? 

  • ১। কাপালি
  • ২। বৈশ্য কাপালি
  • ৩। কুর্মি
  • ৪। সূত্রধর
  • ৫। কর্মকার
  • ৬। কুম্ভকার
  • ৭। স্বর্ণকার
  • ৮। তেলি, কলু
  • ৯। নাপিত
  • ১০। যোগী, নাথ
  • ১১। গোয়ালা, গোপে (পল্লব গোপে, বল্লভ গোপে, যাদব গোপে, গোপে, আহির এবং যাদব অন্তর্ভুক্ত)
  • ১২। ময়রা (হালুয়াই), মোদক (হালুয়াই)
  • ১৩। বারুজীবী
  • ১৪। সৎচাষী
  • ১৫। মালাকার
  • ১৬। জোলা (আনসারি-মোমিন)
  • ১৭। কাঁসারি
  • ১৮। তাঁতি, তন্তুবায়
  • ১৯। ধানুক
  • ২০। শঙ্খকার
  • ২১। কেওড়ি/কৈরি
  • ২২। রাজু
  • ২৩। নাগর
  • ২৪। করণী
  • ২৫। সারাক
  • ২৬। তাম্বুলি/তামালি
  • ২৭। কোস্তা/কোষ্ঠা
  • ২৮। রনিওয়ার/রাউনিয়ার
  • ২৯। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত তফসিলি জাতি ও তাঁদের উত্তরসূরি
  • ৩০। লাখেরা/লাহেরা
  • ৩১। ফকির, সাঁই
  • ৩২। কাহার
  • ৩৩। বেতকার (বেন্টকার)
  • ৩৪। চিত্রকর
  • ৩৫। ভুজেল
  • ৩৬। নেওয়ার
  • ৩৭। মাঙ্গার
  • ৩৮। নেমবাং
  • ৩৯। সামপাং
  • ৪০। বুংছেং
  • ৪১। থামি
  • ৪২। জোগি
  • ৪৩। ধিমাল
  • ৪৪। হাওয়ারি, ধোবি (তফসিলি জাতির তালিকাভুক্তদের বাদে)
  • ৪৫। ভর
  • ৪৬। খণ্ডাইত
  • ৪৭। গঙ্গোট
  • ৪৮। তুরহা
  • ৪৯। ধুনিয়া
  • ৫০। পাটিদার
  • ৫১। কসাই
  • ৫২। হেলে / হালিয়া / চাষী-কৈবর্ত, দাস কৈবর্ত
  • ৫৩। বাঁশি বর্মন
  • ৫৪। নস্য শেখ
  • ৫৫। পাহাড়িয়া মুসলিম
  • ৫৬। খেন (অ-বণিক শ্রেণি)
  • ৫৭। সুকলি
  • ৫৮। সুনুয়ার
  • ৫৯। ভারভুজা
  • ৬০। দেওয়ান
  • ৬১। রাই (চামলিং-সহ)
  • ৬২। রায়ীন (কুঞ্জরা)
  • ৬৩। শেরশাবাদিয়া
  • ৬৪। দেবাঙ্গা
  • ৬৫। হাজ্জাম (মুসলিম)
  • ৬৬। চৌদুলি (মুসলিম)
  •  

প্রসঙ্গত, সোমবার নবান্নের মন্ত্রিসভায় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। বলেছিলেন, 'পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে ও পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) জন্য যে সংরক্ষণ আছে, তা পুনর্বিবেচন করা হবে। উপ-শ্রেণিবিন্যাস বাতিল করে রাজ্য সরকার ওবিসি তালিকার সংশোধন করবে।'

 

Read more!
Advertisement
Advertisement