Advertisement

West Bengal New CM Suvendu Adhikari: বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধায়ক দলের মিটিংয়ে সিলমোহর

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছে জরুরি বৈঠক করেন।

শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারী
পীযূষ মিশ্র
  • কলকাতা,
  • 08 May 2026,
  • अपडेटेड 4:40 PM IST

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পৌঁছে জরুরি বৈঠক করেন। সেখানে তাঁর নামই আগে রেখেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

সূত্রের খবর, বাংলায় উপমুখ্যমন্ত্রী হতে পারেন দু'জন। তাঁদের মধ্যে একজন মহিলা হতে পারেন বলে জানা যাচ্ছে।  

বাংলায় কে হবেন নয়া মুখ্যমন্ত্রী? তা নিয়ে প্রবল জল্পনা চলছিল। একাধিক নাম উঠে আসে। তালিকায় ছিল শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত এবং উৎপল মহারাজের নামও। তবে বাংলায় নয়া মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছিলেন শুভেন্দুই। ছাব্বিশে নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো দু'টি গুরুত্বপূর্ণ আসনে বিপুল জয়। ২০২১-এ শুভেন্দুর নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। পরপর দু'বারের সাফল্যই শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা প্রশস্ত করে দেয়। 

ভবানীপুর আসনে ১৫ হাজারের বেশি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান শুভেন্দু। বর্তমানে তাঁর কাছে রয়েছে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই বিধানসভা আসনই। তবে বিধায়ক হিসেবে তাঁকে একটি আসন ছাড়তে হবে। কোন আসন তিনি ছাড়বেন এখন তাই দেখার অপেক্ষা।

নন্দীগ্রামেও ১০ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। তবে নিয়ম অনুযায়ী, যে কোনও একটি আসন থেকেই বিধায়ক হিসেবে বিধানসভায় পা রাখতে হবে তাঁকে। ছেড়ে দিতে হবে যে কোনও একটি আসন। এখন প্রশ্ন হচ্ছে, ভবানীপুর না নন্দীগ্রাম, কোন আসন ছাড়বেন শুভেন্দু? 

নন্দীগ্রামে BJP কার্যালয়ে শুভেন্দু জানান, ১০ দিনের মধ্যেই যে কোনও একটি আসন ছেড়ে দিতে হবে তাঁকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নন্দীগ্রাম আসনটিই সম্ভবত ছেড়ে দিতে চলেছেন শুভেন্দু, রাখবেন ভবানীপুর আসনটি।

রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও জল্পনা চলছে।

Read more!
Advertisement
Advertisement