Advertisement

হাসপাতালে দালাল-রাজ খতম, SSKM থেকে RG Kar সর্বত্র আসছে কালার কোডেড iCard, কীরকম?

নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য চালু হচ্ছে ‘রঙ-ভিত্তিক’ বা কালার-কোডেড পরিচয়পত্র। স্বাস্থ্য দপ্তরের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে হাসপাতালের অভ্যন্তরে নজরদারি আরও কড়া হবে এবং শুধুমাত্র অনুমোদিত কর্মীরাই নির্দিষ্ট বিভাগে প্রবেশ করতে পারবেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2026,
  • अपडेटेड 9:18 AM IST
  • নিরাপত্তারক্ষী ও সাফাই কর্মীদের জন্য চালু হচ্ছে ‘রঙ-ভিত্তিক’ বা কালার-কোডেড পরিচয়পত্র।
  • স্বাস্থ্য দফতরের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে হাসপাতালের অভ্যন্তরে নজরদারি আরও কড়া হবে এবং শুধুমাত্র অনুমোদিত কর্মীরাই নির্দিষ্ট বিভাগে প্রবেশ করতে পারবেন।

নিরাপত্তারক্ষী ও সাফাই কর্মীদের জন্য চালু হচ্ছে ‘রঙ-ভিত্তিক’ বা কালার-কোডেড পরিচয়পত্র। স্বাস্থ্য দফতরের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে হাসপাতালের অভ্যন্তরে নজরদারি আরও কড়া হবে এবং শুধুমাত্র অনুমোদিত কর্মীরাই নির্দিষ্ট বিভাগে প্রবেশ করতে পারবেন।

স্বাস্থ্য দফতরের এক নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালের প্রতিটি বিভাগের কর্মীদের জন্য আলাদা আলাদা রঙের পরিচয়পত্র নির্ধারণ করা হয়েছে। ল্যাবরেটরি কর্মীদের জন্য কমলা, সহকারী অধ্যাপকদের জন্য বেগুনি, প্রশাসনিক কর্মীদের জন্য কালো, নার্সদের জন্য বাদামি, নিরাপত্তারক্ষীদের জন্য মেরুন এবং গ্রুপ-ডি কর্মীদের জন্য সবুজ রঙের কার্ড বরাদ্দ করা হয়েছে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীরা পাবেন হলুদ রঙের পরিচয়পত্র এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মীদের জন্য থাকবে নীল রঙের কার্ড।

স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতালের সংরক্ষিত ও স্পর্শকাতর এলাকাগুলিতে প্রবেশ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অননুমোদিত ব্যক্তি বা দালালদের হাসপাতালের ভিতরে ঢোকা আটকানোই মূল লক্ষ্য। কর্তব্যরত অবস্থায় প্রত্যেক কর্মীকেই নির্ধারিত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

এই নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের একাধিক বড় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তালিকায় রয়েছে এসএসকেএম হাসপাতাল, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল কলকাতা, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল সহ অন্যান্য প্রতিষ্ঠান।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রতিটি হাসপাতাল ভবনে একজন করে ‘নোডাল অফিসার’ নিয়োগ করা হবে। তাঁরাই এই প্রকল্প বাস্তবায়নের তদারকি করবেন। পাশাপাশি দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হাসপাতালগুলিকে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে সহায়তার জন্য Webel-এর তরফে বিশেষ কারিগরি কর্মীও মোতায়েন করা হবে।

নতুন পরিচয়পত্রের জন্য নিবন্ধনের কাজ ২৫ মে থেকে শুরু হয়েছে এবং আগামী ২৮ মে-র মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। অতিরিক্ত ভিড় এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement