Advertisement

'এর থেকে ভাল মুখ্যমন্ত্রী হতে পারে না', প্রশংসায় আপ্লুত শুভেন্দু বললেন ‘মিঠুনদা মহাগুরু’

সকাল সকাল মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে নিউটাউন গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুনের ফ্ল্যাটে প্রায় একঘণ্টা ছিলেন শুভেন্দু। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, 'ছয় বছরেরও বেশি সময় ধরে তিনি রাজ্যে পরিবর্তনের দাবিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বাংলায় তিনি অত্যন্ত জনপ্রিয় এবং একজন দৃঢ় রাষ্ট্রবাদী নেতা। নির্বাচনী প্রচারে তিনি বহু উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেগুলি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে সেই প্রতিশ্রুতিগুলি পূরণের চেষ্টা করা হবে।'

ভিডিও থেকে নেওয়া ছবিভিডিও থেকে নেওয়া ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 11:59 AM IST
  • শুভেন্দু আরও বলেন, 'মিঠুন চক্রবর্তী আগেই দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
  • আমি বলেছি, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার সঙ্গে দেখা করতে নিজে আসবে।' 

সকাল সকাল মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে নিউটাউন গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুনের ফ্ল্যাটে প্রায় একঘণ্টা ছিলেন শুভেন্দু। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, 'ছয় বছরেরও বেশি সময় ধরে তিনি রাজ্যে পরিবর্তনের দাবিতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বাংলায় তিনি অত্যন্ত জনপ্রিয় এবং একজন দৃঢ় রাষ্ট্রবাদী নেতা। নির্বাচনী প্রচারে তিনি বহু উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেগুলি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে সেই প্রতিশ্রুতিগুলি পূরণের চেষ্টা করা হবে।'

শুভেন্দু আরও বলেন, 'মিঠুন চক্রবর্তী আগেই দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি বলেছি, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার সঙ্গে দেখা করতে নিজে আসবে।' 

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী শুভেন্দুকে পাশে নিয়ে বলেন, 'এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর হতে পারে না, আমরা সত্যিই ভাগ্যবান।'

মিঠুনের জনপ্রিয়তা নিয়ে শুভেন্দু বলেন, তিনি ক্লাস এইটের পর আর সিনেমা দেখেননি। তবে মিঠুন চক্রবর্তীর জায়গা আলাদা। শুভেন্দুর কথায়, 'মিঠুনদা, মিঠুনদাই, তিনি সত্যিই মহাগুরু।' 

এদিকে, প্রথম প্রশাসনিক বৈঠক করতে এদিন ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ১টায় বৈঠক পুলিশ আধিকারিকদের সঙ্গে। ডায়মন্ড হারবারের বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছে বলে খবর। এদিনই ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণাও যে মুখ্যমন্ত্রী করতে পারেন তা নিয়েও শুরু হয়েছে চর্চা। 

সূত্রের খবর, ডায়মন্ড-হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও দক্ষিণ ২৪  পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক দফা বৈঠক করতে পারেন। এছাড়াও ডায়মন্ড হারবার লোকসভা বিধায়কদের নিয়েও আরও একদফা বসতে পারেন তিনি। 
 
Read more!
Advertisement
Advertisement