Advertisement

হাইকোর্টে মমতাকে চোর স্লোগান, শমীকের দাবি, 'কৃতকর্মের ফল ভুগছে তৃণমূল'

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে চোর স্লোগান বিজেপি দেয় না। এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল। কৃতকর্মের ফল থেকেই এমন প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তবে এই ধরনের ঘটনা কাম্য নয়। খোঁজ নিলে দেখা যাবে, এর মধ্যে অনেকেই তৃণমূলেরই লোকজন।'

শমীক ভট্টাচার্য।-ফাইল ছবিশমীক ভট্টাচার্য।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 May 2026,
  • अपडेटेड 2:33 PM IST
  • বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল শহর।
  • দীর্ঘ সময় পর আইনজীবীর কালো পোশাকে এজলাসে হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল শহর। দীর্ঘ সময় পর আইনজীবীর কালো পোশাকে এজলাসে হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় তিনি বিক্ষোভের মুখে পড়েন। সেখানে তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে হয়।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে চোর স্লোগান বিজেপি দেয় না। এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল। কৃতকর্মের ফল থেকেই এমন প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তবে এই ধরনের ঘটনা কাম্য নয়। খোঁজ নিলে দেখা যাবে, এর মধ্যে অনেকেই তৃণমূলেরই লোকজন।' তিনি আরও দাবি করেন, তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভই এই ধরনের ঘটনার পেছনে রয়েছে।

এদিন সকাল সোয়া দশটা নাগাদ আচমকাই কলকাতা হাইকোর্টে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আইনজীবীদের মতো কালো কোট পরে এজলাসে প্রবেশ করেন। উল্লেখ্য, ১২ মে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই জনস্বার্থ মামলার শুনানিতেই দলের হয়ে সওয়াল করেন মমতা। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে তিনি উপস্থিত থেকে যুক্তি উপস্থাপন করেন।

 

Read more!
Advertisement
Advertisement