Advertisement

শুভেন্দুর উপর আত্মঘাতী হামলার হুমকি মেল, গ্রেফতার হাসনেন ইকবাল

পুলিশ জানিয়েছে, গত ১৪ মে ভবানীপুর থানায় ওই ইমেলটি আসে। এরপর গার্ডেনরিচ থানার সহযোগিতায় তদন্ত চালিয়ে অভিযুক্তের সন্ধান মেলে। ধৃত যুবকের নাম হাসনেম ইকবাল। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে ইমেলটি সম্পূর্ণ ভুয়ো ছিল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 2:31 PM IST
  • ভবানীপুর থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ সংক্রান্ত একটি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
  • অভিযোগ অনুযায়ী, ওই ইমেলে দাবি করা হয় যে, এক মহিলা মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করছেন এবং তিনি জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত থেকে আত্মঘাতী হামলার জন্য বোমা তৈরি করছেন।

ভবানীপুর থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ সংক্রান্ত একটি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ অনুযায়ী, ওই ইমেলে দাবি করা হয় যে, এক মহিলা মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করছেন এবং তিনি জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত থেকে আত্মঘাতী হামলার জন্য বোমা তৈরি করছেন। এই ইমেল পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে পুলিশ। মাত্র দুই দিনের মধ্যেই ইমেল প্রেরণকারীকে গ্রেফতার করা হয় বলে লালবাজার সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত ১৪ মে ভবানীপুর থানায় ওই ইমেলটি আসে। এরপর গার্ডেনরিচ থানার সহযোগিতায় তদন্ত চালিয়ে অভিযুক্তের সন্ধান মেলে। ধৃত যুবকের নাম হাসনেম ইকবাল। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে ইমেলটি সম্পূর্ণ ভুয়ো ছিল।

পুলিশের বক্তব্য অনুযায়ী, ইমেলে যে মহিলার নাম উল্লেখ করা হয়েছিল, তাঁর সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল অভিযুক্তের। সেই আক্রোশ থেকেই তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ তুলে ইমেল করা হয়। তদন্তে আরও জানা গেছে, এর আগেও ওই যুবক একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে ভুয়ো ইমেল পাঠিয়েছেন। এমনকি নির্বাচন কমিশনের দফতরেও উড়ো ইমেল পাঠানোর নজির রয়েছে তাঁর বিরুদ্ধে।

লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ স্পষ্ট করে দিয়েছে, এমন অপরাধে জড়িত কেউই রেহাই পাবে না এবং প্রত্যেককেই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ওই এলাকার নিরাপত্তা নিয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন। এই ঘটনার পর থেকে আরও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement