Advertisement

কলকাতা সহ জেলায় জেলায় ফের কালবৈশাখীর পূর্বাভাস, ছুটির বিকেল মাটি হওয়ার সম্ভাবনা

ফের কলকাতায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের মতো আজও কলকাতা সহ জেলায় জেলায় দাপট দেখাতে পারে ঝড়বৃষ্টি। বিশেষ করে দুপুরের পর পরিস্থিতি হতে পারে সঙ্গিন। IMD-এর পূর্বাভাস মোতাবেক বেলা দুপুর গড়ালেই কালো হতে থাকবে আকাশ। বিকেল হলেই নামবে বৃষ্টি। কালবৈশাখীর দাপট দেখতে পারে কলকাতাবাসী।

কলকাতা সহ জেলায় জেলায় ফের কালবৈশাখীর পূর্বাভাসকলকাতা সহ জেলায় জেলায় ফের কালবৈশাখীর পূর্বাভাস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 7:02 AM IST
  • আজও কলকাতা সহ জেলায় জেলায় দাপট দেখাতে পারে ঝড়বৃষ্টি।
  • বেলা দুপুর গড়ালেই কালো হতে থাকবে আকাশ। বিকেল হলেই নামবে বৃষ্টি।
  • কালবৈশাখীর দাপট দেখতে পারে কলকাতাবাসী।

ফের কলকাতায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের মতো আজও কলকাতা সহ জেলায় জেলায় দাপট দেখাতে পারে ঝড়বৃষ্টি। বিশেষ করে দুপুরের পর পরিস্থিতি হতে পারে সঙ্গিন। IMD-এর পূর্বাভাস মোতাবেক বেলা দুপুর গড়ালেই কালো হতে থাকবে আকাশ। বিকেল হলেই নামবে বৃষ্টি। কালবৈশাখীর দাপট দেখতে পারে কলকাতাবাসী।

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

India Meteorological Department (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় Kolkata-তে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। আকাশ প্রথমে আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর তা ক্রমশ ঘন মেঘে ঢেকে যাবে। IMD জানিয়েছে, এই সময় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

তাপমাত্রার দিক থেকে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১°C এবং সর্বনিম্ন ২১°C-এর আশেপাশে থাকার সম্ভাবনা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০°C, যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০°C, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায় অনেক জায়গাতেই বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায় এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এক-দু’টি স্থানে বজ্রপাতসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেখানে হাওয়ার গতি ঘণ্টায় ৩০-৪০ কিমি থাকতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে?

উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অধিকাংশ জায়গাতেই বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় এক-দু’টি স্থানে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও, উত্তরবঙ্গের সব জেলাতেই এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

 

Read more!
Advertisement
Advertisement