Advertisement

Jyotipriya Mallick: ভোটের আগে তৃণমূলের কোর কমিটি ঘোষণা, বাড়তি দায়িত্বে জ্যোতিপ্রিয়

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনেক আগেই সংগঠন গোছানোর কাজে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য সরকার গড়ার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই জেলা সফর সেরে সংগঠনের খুঁটিনাটি পর্যালোচনা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Jyotipriya MallickJyotipriya Mallick
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2026,
  • अपडेटेड 7:50 PM IST
  • আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনেক আগেই সংগঠন গোছানোর কাজে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।
  • চতুর্থবারের জন্য সরকার গড়ার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই জেলা সফর সেরে সংগঠনের খুঁটিনাটি পর্যালোচনা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অনেক আগেই সংগঠন গোছানোর কাজে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য সরকার গড়ার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই জেলা সফর সেরে সংগঠনের খুঁটিনাটি পর্যালোচনা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই প্রস্তুতির অংশ হিসেবেই শনিবার তিন সাংগঠনিক জেলা, বারাসত, জঙ্গিপুর ও বহরমপুরে নির্বাচনী কোর কমিটি ঘোষণা করল তৃণমূল। দলের এক্স হ্যান্ডলে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

AITC, under the guidance and inspiration of Hon’ble Party Chairperson Smt. @MamataOfficial , is pleased to announce the appointment of the Election Core Committees in Jangipur and Berhampore organisational districts.

We congratulate the new appointees and wish them the very best… pic.twitter.com/geMuOEKRJv

বারাসত সাংগঠনিক জেলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে কোর কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ভোটের মুখে তাঁর দায়িত্ব বাড়ানো হয়েছে বলেই রাজনৈতিক মহলের মত।

অন্যদিকে, নির্বাচনকে ঘিরে অশান্ত মুর্শিদাবাদ জেলায় বিশেষ নজর দিচ্ছে শাসকদল। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ১০ সদস্যের এবং বহরমপুরে ১৬ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। এই দুই এলাকাই দীর্ঘদিন কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে গত লোকসভা নির্বাচনে বহরমপুরে জয়ের মাধ্যমে তৃণমূল নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement