Advertisement

TMC Former Block Office: তৃণমূলের প্রাসাদোপম কার্যালয়ে তালা ভাঙার পর বিস্ফোরক দাবি, উত্তপ্ত ইন্দাস

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে রাজনৈতিক জল্পনা উড়িয়ে দিলেন দেব। স্পষ্ট জানালেন, তিনি তৃণমূলের সাংসদ হিসেবেই রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন।

ইন্দাসে তৃণমূল কার্যালয়ে হানা, ভিতরে যা মিলল তা ঘিরে তুমুল শোরগোলইন্দাসে তৃণমূল কার্যালয়ে হানা, ভিতরে যা মিলল তা ঘিরে তুমুল শোরগোল
স্বপন কুমার মুখার্জি
  • ইন্দাস,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 7:10 PM IST
  • বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের পুরনো ব্লক কার্যালয় ঘিরে চাঞ্চল্য।
  • পালাবদলের পর থেকে ওই দলীয় কার্যালয় কার্যত বন্ধ অবস্থায় ছিল বলে স্থানীয়দের দাবি।
  • ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের পুরনো ব্লক কার্যালয় ঘিরে চাঞ্চল্য। তালাবন্ধ অফিসঘরের গেট ভেঙে ভিতরে ঢুকে বস্তাভর্তি শাড়ি এবং গেস্ট হাউসের ঘরে কন্ডোমের প্যাকেট উদ্ধারের দাবি তুললেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অস্বস্তিতে তৃণমূলও।

সোমবার ইন্দাস বাজার এলাকায় তৃণমূলের পুরনো ব্লক কার্যালয়ের সামনে স্থানীয় কিছু মানুষ জড়ো হন। পরে তাঁরা কার্যালয়ের গেটে ঝোলানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন বলে অভিযোগ। তল্লাশি চালানোর সময় কার্যালয়ের একাংশে বিপুল পরিমাণ শাড়ি মজুত অবস্থায় দেখতে পান বলে দাবি স্থানীয়দের। পাশাপাশি কার্যালয়ের ভিতরে থাকা গেস্ট হাউসের একটি ঘর থেকে একাধিক কন্ডোমের প্যাকেটও উদ্ধার হয়েছে বলে তাঁদের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ১৫ বছর ধরে ইন্দাসে তৃণমূলের সংগঠন অত্যন্ত শক্তিশালী ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইন্দাস আসন হাতছাড়া হলেও পঞ্চায়েত স্তরে দীর্ঘ দিন তৃণমূলের প্রভাব বজায় ছিল। সেই সময় তৎকালীন ব্লক নেতৃত্বের উদ্যোগে ইন্দাস বাজার এলাকায় একটি তিনতলা বিশিষ্ট বড় দলীয় কার্যালয় গড়ে তোলা হয়। ওই ভবনের মধ্যেই গেস্ট হাউসের ব্যবস্থাও ছিল।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে ওই দলীয় কার্যালয় কার্যত বন্ধ অবস্থায় ছিল বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি বিভিন্ন জায়গায় প্রাক্তন শাসকদলের কার্যালয় ঘিরে ক্ষোভের ঘটনা সামনে আসার আবহেই ইন্দাসেও উত্তেজনা ছড়ায়।

কার্যালয়ে উদ্ধার হওয়া শাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সামগ্রী সেখানে মজুত রাখা হয়েছিল। একই সঙ্গে গেস্ট হাউসের ঘরে কন্ডোমের প্যাকেট পাওয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ আরও বাড়ে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূলের কিছু নেতা সাধারণ মানুষের টাকা অপব্যবহার করে বিলাসবহুল দলীয় কার্যালয় তৈরি করেছিলেন। সেই কার্যালয়ের গেস্ট হাউসেও নানা ধরনের সুবিধার ব্যবস্থা ছিল বলে তাঁদের অভিযোগ। তবে এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

রিপোর্টারঃ নির্ভীক চৌধুরী

Read more!
Advertisement
Advertisement