Advertisement

Bhangar: ভাঙড়ে পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে উত্তেজনা, ISF বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত TMC মহিলা কর্মী

ভাঙড় ফের উত্তপ্ত। পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ISF ও TMC-র মধ্যে সংঘর্ষ। গাড়িতে হামলার অভিযোগ। এক TMC মহিলা কর্মী আহত বলে খবর।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
প্রীতম ব্যানার্জী
  • ভাঙড়,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 2:38 PM IST
  • পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়
  • ISF ও TMC-র মধ্যে সংঘর্ষ
  • TMC মহিলা কর্মী আহত বলে খবর

গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। জানা গিয়েছে, শুক্রবার  ভাঙরের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনের কথা ছিল। কিন্তু আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। অভিযোগ, এরপর তৃণমূলের সদস্যরা যখন ভগবানপুর গ্রাম পঞ্চায়েত থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন ISF কর্মী-সমর্থকরা। ঘটনায় তৃণমূলের এক মহিলা সদস্য আহতও হন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছতেই পালিয়ে যায় ISF কর্মী-সমর্থকরা।

এ প্রসঙ্গে পঞ্চায়েতের বিরোধী দলনেতা ISF-এর মহম্মদ রাজিবুল মোল্লা বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিলাম। প্রধানের চেয়ারে বসে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা অনাস্থা ডেকেছিলাম মানুষের স্বার্থে। আমরা টাকা দিয়ে কাউকে কিনে পঞ্চায়েত দখল করি না। মানুষ আমাদের সঙ্গে আছে, ISF-এর সঙ্গে আছে, ভাইজানের সঙ্গেই আছে।'

তিনি আরও বলেন, 'তৃণমূল দাবি করছে, ISF সদস্যরা মিথ্যে অভিযোগ এনেছে। কিন্তু ভাইজানের পক্ষ থেকে আমরা এগিয়ে আছি। আমরা মোট ১৪ জন সদস্য এসেছিলাম। ISF এগিয়ে আছে। পরবর্তী ডেট কবে হবে সেটা এখনও জানতে পারিনি।' 

রিপোর্টার-প্রসেনজিৎ সাহা

 

Read more!
Advertisement
Advertisement