Advertisement

Abdur Rahim Boxi : 'বিরোধীদের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন', তৃণমূল MLA-র মন্তব্যে বিতর্ক

পঞ্চায়েত ভোট যত সামনে আসছে ততই বাড়ছে শব্দ সন্ত্রাস। এবার তৃণমূল বিধায়কের নিদান ঘিরে বিতর্ক তুঙ্গে। বিরোধীদের বেঁধে রাখার নিদান দিলেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি।

আবদুর রহিম বক্সিআবদুর রহিম বক্সি
Aajtak Bangla
  • মালদা ,
  • 06 Dec 2022,
  • अपडेटेड 9:52 PM IST
  • পঞ্চায়েত ভোট যত সামনে আসছে ততই বাড়ছে শব্দ সন্ত্রাস
  • এবার তৃণমূল বিধায়কের নিদান ঘিরে বিতর্ক তুঙ্গে

পঞ্চায়েত ভোট যত সামনে আসছে ততই বাড়ছে শব্দ সন্ত্রাস। এবার তৃণমূল বিধায়কের নিদান ঘিরে বিতর্ক তুঙ্গে। বিরোধীদের বেঁধে রাখার নিদান দিলেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। 

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদার বৈষ্ণবনগরে সভা ছিল তৃণমূলের। সেখানেই বিতর্কিত মন্তব্য করেন আবদুর রহিম বক্সি। তিনি বলেন, 'এই সিপিএম সমাজের বিষ, কংগ্রেস, বিজেপি সমাজের শত্রু। এই বিজেপি যারা মানুষকে বিভাজন করতে চায়। তারা সমাজের শত্রু। এরা গ্রামে এলে কিংবা বিভ্রান্ত করলে কোমড়ে দড়ি দিয়ে বেঁধে রাখুন।'

এখানেই না থেমে ওই তৃণমূল বিধায়ক আরও বলেন বলেন, 'কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে ওদের জিজ্ঞাসা করতে হবে, তোমার সরকার ৩৪ বছরে কী করেছে? তোমার সরকার ৬৫ বছরে কী করেছে? তোমার সরকার ৮ বছর ধরে কেন্দ্রে থেকে যে সুযোগ দেওয়ার কথা ছিল, মানুষকে সেই সুযোগ কেন দিতে পারোনি? তোমাদের গ্রামে ঢোকার কোনও অধিকার নেই।’

তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করেছে বিরোধীরা। তাদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই সব মন্তব্য তারই প্রতিফলন। 

Read more!
Advertisement
Advertisement