Advertisement

Suvendu Adhikari: মহিলা কর্মীকে ফ্লাইং কিস TMC MLA নারায়ণের, ভিডিও পোস্ট করলেন শুভেন্দু

ফের বিতর্কে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। প্রকাশ্যে এক মহিলা কর্মীর উদ্দেশে ‘ফ্লাইং কিস’ দেওয়ার অভিযোগ ঘিরে অশোকনগরে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। 

কোলাজকোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2026,
  • अपडेटेड 10:00 AM IST
  • ফের বিতর্কে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
  • প্রকাশ্যে এক মহিলা কর্মীর উদ্দেশে ‘ফ্লাইং কিস’ দেওয়ার অভিযোগ ঘিরে অশোকনগরে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। 

ফের বিতর্কে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। প্রকাশ্যে এক মহিলা কর্মীর উদ্দেশে ‘ফ্লাইং কিস’ দেওয়ার অভিযোগ ঘিরে অশোকনগরে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। 

ঘটনাটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত এক মিছিলকে কেন্দ্র করে। অশোকনগরের শেরপুর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি তিন নম্বর রেলগেট পেরিয়ে মানিকতলা পর্যন্ত যায়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষে এক মহিলা কর্মীর সঙ্গে কথোপকথনের সময় ইয়ার্কির ছলে তাঁর ‘ফ্লাইং কিস’ দেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়। সেই ছবি ও ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শুরু হয় বিতর্ক।

বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির এ ধরনের আচরণ শোভন নয়। বাম নেতা আকাশ কর কটাক্ষ করে বলেন, এর আগেও বিভিন্ন মন্তব্যকে ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন বিধায়ক। এবারের ঘটনায় অশোকনগরের মানুষ সব দেখছেন বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় বিজেপি নেতৃত্বও দাবি করেছে, এই ধরনের আচরণ এলাকাটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পেজে ঘটনাটির ভিডিও পোস্ট করে কড়া সমালোচনা করেছেন। যদিও শাসকদলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, অতীতেও মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে এসেছিলেন নারায়ণ গোস্বামী। এমনকি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও তাঁকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ফলে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও জোরদার হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার মিছিলের পর ‘ফ্লাইং কিস’ বিতর্কে সরগরম অশোকনগর।

 

Read more!
Advertisement
Advertisement