Advertisement

Koel Mallick Resignation: রাজ্যসভায় ইস্তফা দিলেন TMC-র কোয়েলও, সুখেন্দুশেখরদের মতোই BJP-তে যাচ্ছেন?

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ কোয়েল মল্লিক। এই নিয়ে রাজ্যসভা থেকে ৪ তৃণমূল সাংসদ ইস্তফা দিলেন। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। আর তালিকায় এবার জুড়ে গেলেন কোয়েল মল্লিকও।

কোয়েল মল্লিকের পদত্যাগকোয়েল মল্লিকের পদত্যাগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jul 2026,
  • अपडेटेड 2:49 PM IST
  • রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ কোয়েল মল্লিক
  • এই নিয়ে রাজ্যসভা থেকে ৪ তৃণমূল সাংসদ ইস্তফা দিলেন
  • এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কোয়েল মল্লিক। এই নিয়ে রাজ্যসভা থেকে ৪ জন তৃণমূল সাংসদ ইস্তফা দিলেন। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। আর সেই তালিকায় এবার জুড়ে গেলেন কোয়েল মল্লিকো। কিন্তু কেন তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন, সেই সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, এহেন পদত্যাগের পিছনে থাকতে পারে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির হাত। তিনি অন্যান্য সাংসদদের মতোই ভারতীয় জনতা পার্টির হাত ধরতে পারেন।

মাথায় রাখতে হবে, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করার পরই কোয়েল রেজিগনেশন দিয়েছেন বলে খবর রটে যায়। যদিও শেষ পর্যন্ত জানা যায় সেই খবর সঠিক নয়। তবে তিনি যে পদত্যাগ করতে পারেন, এমন একটা জল্পনা তারপরও চলছিল বাংলার রাজনৈতিক মহলে। আর সেই জল্পনাকেই সত্যি করে এবার রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক। 

আসলে রাজ্যসভায় এতদিন ১৩ জন সদস্য ছিল তৃণমূলের। তবে ইতিমধ্যেই ৪ জন পদত্যাগ করলেন। তাহলে এখন সাংসদ সংখ্যা দাঁড়াল ৯ জন। 

এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, সুখেন্দুশেখর, সুস্মিতা এবং প্রকাশ চিক বরাইকের মতো নেতারা শুধু রাজ্যসভা থেকে পদত্যাগ করেননি, এর পাশাপাশি দলের সমস্ত পদও ছেড়েছেন। দলের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন একরাশ ক্ষোভ। এরপরই তাঁরা গ্রহণ করেছেন বিজেপির সদস্যপদ। এমনকী ভারতীয় জনতা পার্টির হয়ে এই তিনজনই আবার রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন। আর অনেকেই মনে করছেন কোয়েলও এই পথেই হাঁটতে পারেন। কারণ, ইস্তফার পরই তাঁকে দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গিয়েছে। আর তাতেই তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা আরও বেড়েছে। কিন্তু তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement