Advertisement

Rain Forecast: দক্ষিণবঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, উত্তরে রেড অ্যালার্ট, আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

Kolkata Weather Update: শহরে ফের বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য দিনের মতো আজও দফায় দফায় বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা। পাশাপাশি রেড অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, উত্তরে রেড অ্যালার্টদক্ষিণবঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, উত্তরে রেড অ্যালার্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 7:05 AM IST
  • রোজকারের মতো আজও ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা।
  • দফায় দফায় বৃষ্টির সাক্ষী থাকতে পারে উত্তরবঙ্গ।
  • দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফের কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। রোজকারের মতো আজও ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা। পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সাক্ষী থাকতে পারে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা-সহ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন।

কলকাতার আজকের আবহাওয়া

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। , যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি।

গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ২ আগস্ট রাত ৮টা ৩০ মিনিট থেকে ৩ আগস্ট রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত, কলকাতায় ৮৯.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উত্তরবঙ্গের আজকের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। এছাড়া এই তিন জেলার এক বা দুটি স্থানে অতি অতি ভারী বৃষ্টিপাত (২০ সেমির বেশি) হওয়ার আশঙ্কা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

এছাড়াও, কালিম্পং ও কোচবিহার জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা অ্যালার্ট।

Advertisement

অন্যদিকে, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলার এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

Read more!
Advertisement
Advertisement