Advertisement

Today Weather Report: শহরে সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কম, কোন কোন জেলায় আসছে বৃষ্টি?

কলকাতা সহ জেলায় জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় দিকেই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে IMD। যদিও এরফলে সর্বনিম্ন তাপমাত্রায় ফারাক পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই বৃষ্টিপাত হবে হালকা ও বিক্ষিপ্ত ভাবে।

শহরে সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কমশহরে সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2026,
  • अपडेटेड 6:59 AM IST
  • কলকাতা সহ জেলায় জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা।
  • দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় দিকেই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে IMD।
  • যদিও এরফলে সর্বনিম্ন তাপমাত্রায় ফারাক পড়ার সম্ভাবনা খুবই কম।

কলকাতা সহ জেলায় জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় দিকেই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে IMD। যদিও এরফলে সর্বনিম্ন তাপমাত্রায় ফারাক পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই বৃষ্টিপাত হবে হালকা ও বিক্ষিপ্ত ভাবে। অর্থাৎ শহর জুড়ে বা গোটা জেলাগুড়ে বৃষ্টি না হয়ে, কোনও কোনও অংশে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে।

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার রাতের মধ্যে কলকাতার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। দিনভর শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনাই প্রবল। 

শহরের তাপমাত্রা: মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় ৪.১ ডিগ্রি বেশি। ফলে ঠান্ডার আমেজটুকু পাওয়া যাচ্ছে না। তবে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ৩১.১ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। অর্থাৎ অস্বস্তিদায়ক গরমের হাত থেকে রেহাই। আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে।

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা

বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ও সংলগ্ন জেলা ছাড়াও প্রায় সব কটি জেলাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি রয়েছে হলুদ সতর্কতাও।  হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় আংশিক ভাবে বজ্রপাত সহ ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) বইতে পারে।

তবে বৃষ্টির জেরে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। উল্টে  পারদ চড়তে পারে দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রাও একই রকম থাকবে আগামী অন্তত চার দিন। তার পর সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।

Read more!
Advertisement
Advertisement