Advertisement

‘পিঙ্ক কার্ড’ দেখালেই সরকারি বাসে FREE, কোথা থেকে মিলবে, কারা পাবেন সুবিধা?

রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হতে চলেছে আগামী ১ জুন থেকে। এই সুবিধা কার্যকর করতে পরিবহণ দফতর একটি বিশেষ ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে, যেখানে ‘পিঙ্ক কার্ড’ই হবে ফ্রি যাত্রার মূল প্রমাণপত্র।

সংগৃহীত ছবিসংগৃহীত ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 1:58 PM IST
  • রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হতে চলেছে আগামী ১ জুন থেকে।
  • এই সুবিধা কার্যকর করতে পরিবহণ দফতর একটি বিশেষ ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে, যেখানে ‘পিঙ্ক কার্ড’ই হবে ফ্রি যাত্রার মূল প্রমাণপত্র।

রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হতে চলেছে আগামী ১ জুন থেকে। এই সুবিধা কার্যকর করতে পরিবহণ দফতর একটি বিশেষ ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে, যেখানে ‘পিঙ্ক কার্ড’ই হবে ফ্রি যাত্রার মূল প্রমাণপত্র।

এই পরিকল্পনা অনুযায়ী, মহিলারা বাসে উঠলে পিঙ্ক কার্ড দেখালে কন্ডাক্টর তাঁদের জন্য শূন্য টাকার টিকিট ইস্যু করবেন। তবে যতদিন কার্ড বিতরণ সম্পূর্ণ না হচ্ছে, ততদিন ভোটার কার্ড, আধার কার্ড বা রাজ্যের বাসিন্দা প্রমাণকারী যেকোনো বৈধ পরিচয়পত্র দেখালেই ফ্রি যাতায়াতের সুবিধা পাওয়া যাবে।

কীভাবে তৈরি হচ্ছে নতুন ব্যবস্থা?
নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিবহণ দফতর ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের জন্য একাধিক পরিকল্পনা তৈরি করেছে এবং গাইডলাইন প্রস্তুত করা হচ্ছে। কোন মডেল চূড়ান্ত হবে, তা এখন নবান্নের অনুমোদনের অপেক্ষায়।

সরকারি বাসে ইতিমধ্যেই একটি সমীক্ষা করা হয়েছে, যেখানে প্রতিদিন কতজন মহিলা যাত্রী যাতায়াত করেন তা নির্ধারণ করা হয়েছে। তথ্য অনুযায়ী, কলকাতায় প্রতিদিন প্রায় ১ লক্ষ ৮০ হাজার এবং রাজ্যজুড়ে প্রায় ৪ লক্ষ মহিলা সরকারি বাস ব্যবহার করেন। নতুন প্রকল্প চালু হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কারা পাবেন পিঙ্ক কার্ড?
প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, পিঙ্ক কার্ড বিতরণ করা হতে পারে বিডিও, এসডিও অফিস এবং পুরসভাগুলির মাধ্যমে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

যাত্রী ও কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা
এই নতুন নিয়ম চালু হলে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়, তার জন্য সরকারি বাসের কন্ডাক্টর ও ড্রাইভারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। যাতে পরিচয়পত্র যাচাই বা টিকিট ইস্যু নিয়ে কোনো ধরনের জটিলতা না তৈরি হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

সরকারের অন্যান্য উদ্যোগ
একই সময়ে রাজ্যে আরও একটি বড় সামাজিক প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, চালু হওয়ার প্রস্তুতি চলছে, যেখানে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে। ফলে একদিকে যেমন মহিলাদের যাতায়াত সহজ হবে, অন্যদিকে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিও সম্প্রসারিত হচ্ছে বলে প্রশাসনের দাবি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement