
ভারত-বাংলাদেশ সীমান্ত (Indo-Bangladesh Border)-এর কাছে উদ্ধার হল সকেট বোমা। রবিবার মুর্শিদাবাদ (Murshidabad)-এর রানিনগর (Raninagar) এলাকা থেকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাঁশবাগানে রাখা ছিল সেগুলি। স্থানীয় মানুষ ওই ব্য়াগগুলি পড়ে থাকতে দেখেন। তাদের সন্দেহ হয়। তাঁরা খবর দেন পুলিশে।
সীমান্তবর্তী এলাকা থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়েছে। আর এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। সূত্রের খবর, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া থানা রানিনগরের গোধনপাড়ার নতুনপাড়া এলাকার এই ঘটনা। সেখানকার একটি বাঁশ বাগান থেকে দু'ব্যাগ ভর্তি তাজা সকেট বোম উদ্ধার করে। স্থানীয় মানুষের মনে এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
এদিন সকালে গোধনপাড়ার সীমান্ত লাগোয়া জমিতে কাজ করতে বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা ওই রাস্তা দিয়েই রোজ যাতায়াত করেন। এদিনও সেখান থেকেই যাচ্ছিলেন। আর তখনঅ তাঁদের নজরে আসে ব্যগ। তাঁরা দেখতে পান বাঁশবাগানে দুটি লাইলনের ব্যাগ।
সেগুলি দেখে তাদের মনে সন্দেহ হয়। ব্যাগগুলি দেখার পর তাদের মনে হয়, সেগুলি সাধারণ কোনও ব্যাগ নয়। এরপর তারা রানিনগর থানার পুলিশকে খবর দেন। সেই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে যায়।
এরপর তারা ওই বাঁশবাগানে তল্লাশি চালান। দুটি লাইলন ব্যাগ ভর্তি তাজ বোমা উদ্ধার হয়। বোমা নিষ্ক্রিয় করতে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। আর কোনও গোলমাল হয়নি বলে জানা গিয়েছে।
তবে এখন পর্যন্ত জানা সম্ভব হয়ে ওঠেনি কে বা কারা সেখানে বোমাগুলি এনে রেখেছিলেন। এবং কোন নাশকতাকে সফল করতে বোমা ভর্তি ব্যাগগুলি ওই এলাকায় রাখা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানা পুলিশ। কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা দেখা হচ্ছে।
তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অনেকের মতে, বিধানসভা ভোট আসছে। তার আগে বোমা উদ্ধার হচ্ছে। তা হলে ভোটের সময় গোলমাল পাকানোর চেষ্টা হবে? তেমন যাতে না হয়, তাই তাঁরা পুলিশ-প্রশাসনের কাছে আবেদন করেছেন।