Advertisement

শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই তমান্না খুনে গ্রেফতার আরও ২, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মা সাবিনার

বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মেয়ে তমান্নার হত্যার বিচার চেয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা সাবিনা ইয়াসমিন। সেই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযানে গ্রেফতার করা হয়েছে মামলার আরও দুই অভিযুক্তকে। এর ফলে তমন্না হত্যা মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন তমন্নার মা সাবিনা ও আনিস খানের বাবা।-ফাইল ছবিমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন তমন্নার মা সাবিনা ও আনিস খানের বাবা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jun 2026,
  • अपडेटेड 11:15 AM IST
  • পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের একটি এলাকায় অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ।
  • সেখান থেকে দীর্ঘদিন পলাতক থাকা দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মেয়ে তমান্নার হত্যার বিচার চেয়েছিলেন নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা সাবিনা ইয়াসমিন। সেই সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযানে গ্রেফতার করা হয়েছে মামলার আরও দুই অভিযুক্তকে। এর ফলে তমন্না হত্যা মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদের একটি এলাকায় অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ। সেখান থেকে দীর্ঘদিন পলাতক থাকা দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের কালীগঞ্জে নিয়ে আসা হয়। বুধবার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে।

এই গ্রেফতারির ঘটনায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন তমান্নার মা সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, 'আমি অনেক দিন ধরেই বলে আসছিলাম, অপরাধীরা পালিয়ে নেই, তাঁদের আড়াল করে রাখা হয়েছিল। এর পিছনে তৃণমূল নেতাদের মদত ছিল বলেই আমার বিশ্বাস। প্রশাসনও এতদিন কার্যকর পদক্ষেপ করেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আশ্বাস পেয়েছিলাম, কিন্তু এত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তা ভাবিনি। আশা করি, বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।'

তিনি আরও বলেন, 'রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে শুভেন্দু অধিকারী যে তৎপরতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। দীর্ঘদিন পর মানুষ এমন উদ্যোগ দেখতে পাচ্ছে। আমি আশা করি, আমার মেয়ে তমান্না শেষ পর্যন্ত সুবিচার পাবে।'

মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তমান্না হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, এ ধরনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তাঁর সরকার বদ্ধপরিকর। অধিবেশন শেষে সাবিনা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। বৈঠক শেষে তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সুবিচারের আশ্বাস পেয়েছেন।

Advertisement

উল্লেখ্য, ২০২৫ সালের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিলে বোমা হামলায় তমান্নার মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দিকে। সেই উপনির্বাচনে জয়ী হয়েছিলেন আলিফা আহমেদ, যিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও জয়লাভ করেন। চলতি নির্বাচনে তমান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছিল সিপিএম। মঙ্গলবার বিধানসভায় তমান্না-কাণ্ড নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল আলিফাকে।

 

Read more!
Advertisement
Advertisement