Advertisement

কালবৈশাখী ও অতিভারী বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনও দুর্যোগ, ৭ দিনের পূর্বাভাস

রাজ্যে গরমের দাপট কাটিয়ে স্বস্তির বৃষ্টি এলেও এবার নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে টানা দুর্যোগের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১ মে থেকে ৭ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়ার প্রভাব অব্যাহত থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2026,
  • अपडेटेड 2:00 PM IST
  • রাজ্যে গরমের দাপট কাটিয়ে স্বস্তির বৃষ্টি এলেও এবার নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে টানা দুর্যোগের পূর্বাভাস।
  • আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১ মে থেকে ৭ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়ার প্রভাব অব্যাহত থাকবে।

রাজ্যে গরমের দাপট কাটিয়ে স্বস্তির বৃষ্টি এলেও এবার নতুন চিন্তার কারণ হয়ে উঠেছে টানা দুর্যোগের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১ মে থেকে ৭ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কালবৈশাখী এবং ঝোড়ো হাওয়ার প্রভাব অব্যাহত থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

দক্ষিণবঙ্গ: কালবৈশাখীর দাপট
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গোটা সপ্তাহ জুড়েই আবহাওয়া অস্থির থাকবে। শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতা, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২ মে বৃষ্টির দাপট সাময়িক কমলেও ৩ মে থেকে আবার তা বাড়বে। ৬ ও ৭ মে বৃষ্টির তীব্রতা সর্বোচ্চ হতে পারে বলে পূর্বাভাস। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ৬০ কিমি প্রতি ঘণ্টা ছুঁতে পারে। ফলে আপাতত গরমের তেজ অনেকটাই কম থাকবে।

উপকূল ও পশ্চিমাঞ্চল: ঝড়-বৃষ্টির আশঙ্কা
দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ১ থেকে ৩ মে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে আজ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট থাকবে। সাময়িক বিরতির পর ৪ মে থেকে ফের সেখানে দুর্যোগ বাড়বে।

উত্তরবঙ্গ: অতিভারী বৃষ্টি ও ধসের আশঙ্কা
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় টানা বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের সতর্কতা
সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি ৬০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।

Advertisement

ফল ঘোষণার দিনেও দুর্যোগের আশঙ্কা
৪ মে, অর্থাৎ ভোটের ফল ঘোষণার দিনেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে বলে পূর্বাভাস। এতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement