Advertisement

উত্তরবঙ্গে অতিবৃষ্টি- দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা; কোন জেলায়- কবে? পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সময় বাদ দিলে আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি একাধিক জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jun 2026,
  • अपडेटेड 11:38 AM IST
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • তবে বৃষ্টির সময় বাদ দিলে আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সময় বাদ দিলে আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি একাধিক জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতা ও হাওড়ায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুই জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া এবং উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা বাদে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে। সেদিনও বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

তবে বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকতে পারে। একইসঙ্গে পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে সপ্তাহজুড়েই বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে আগামী সাত দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরপরও আগামী দুই থেকে তিন দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে।

তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার তেমন হেরফের না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে গরম কিছুটা কমতে পারে। পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস।

Advertisement

এদিকে সমুদ্রও আগামী তিন দিন তুলনামূলকভাবে উত্তাল থাকতে পারে। বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, যা কোথাও কোথাও ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে আগামী ২১ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

 

Read more!
Advertisement
Advertisement