Advertisement

বাংলায় পাল্টে যাচ্ছে সরকারি বাসের রং, কী হবে? জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং

বাম আমলে সরকারি বাস ছিল লাল, তৃণমূল সরকারের সময় সেই রং বদলে হয়েছিল নীল-সাদা। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি বাসের রং হতে চলেছে গেরুয়া। মঙ্গলবার এই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

গেরুয়া বাস।-প্রতীকী ছবিগেরুয়া বাস।-প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 3:10 PM IST
  • বাম আমলে সরকারি বাস ছিল লাল, তৃণমূল সরকারের সময় সেই রং বদলে হয়েছিল নীল-সাদা।
  • এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি বাসের রং হতে চলেছে গেরুয়া।

বাম আমলে সরকারি বাস ছিল লাল, তৃণমূল সরকারের সময় সেই রং বদলে হয়েছিল নীল-সাদা। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি বাসের রং হতে চলেছে গেরুয়া। মঙ্গলবার এই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তনের মধ্যে এবার সরকারি বাসের রং বদলের সিদ্ধান্তও সামনে এল। কয়েক দিন ধরেই এ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন পরিবহণমন্ত্রী। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, 'গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি। তাই নতুন সরকারি বাসগুলো গেরুয়া রঙের হবে।'

মন্ত্রী স্পষ্ট করে জানান, আপাতত নতুন যে সরকারি বাসগুলি বহরে যুক্ত হবে, সেগুলির গেরুয়া রঙ করা হবে। তবে বর্তমানে রাস্তায় চলা নীল-সাদা বাসগুলির রংও বদলানো হবে কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গে দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সরকারি বাসের রং ছিল লাল। শুধু কলকাতাই নয়, রাজ্যের দূরপাল্লার সরকারি বাসেও একই রং ব্যবহার করা হতো। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন সরকারি পরিকাঠামো, রাস্তার রেলিং, সরকারি ভবন এবং দফতরের রঙের পাশাপাশি সরকারি বাসের রংও বদলে নীল-সাদা করা হয়। সেই সময় নীল-সাদা রং তৃণমূল সরকারের অন্যতম পরিচিত প্রতীক হয়ে ওঠে।

এবার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি বাসে গেরুয়া রং ব্যবহারের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের দাবি, গেরুয়া ত্যাগ ও জাতীয়তাবাদের প্রতীক। তবে বিরোধীরা এই সিদ্ধান্তকে কীভাবে দেখছে, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement