Advertisement

WBSSC Shoe Rule: শুধু হাওয়াই চটি, স্যান্ডেল পরেই পরীক্ষা, নির্দেশ SSC-র

SSC slippers rule Bengal: পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট কিছু জুতো পরে প্রবেশে নিষেধাজ্ঞা। আসন্ন গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ পরীক্ষার আগে বড় নির্দেশ দিল West Bengal School Service Commission।

পরীক্ষায় টুকলি এড়াতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।পরীক্ষায় টুকলি এড়াতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 9:02 PM IST
  • পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট কিছু জুতো পরে প্রবেশে নিষেধাজ্ঞা।
  • গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ পরীক্ষার আগে বড় নির্দেশ দিল West Bengal School Service Commission।
  • কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

SSC slippers rule Bengal: পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট কিছু জুতো পরে প্রবেশে নিষেধাজ্ঞা। আসন্ন গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ পরীক্ষার আগে বড় নির্দেশ দিল West Bengal School Service Commission। কমিশন স্পষ্ট জানিয়েছে, পরীক্ষার্থীদের জুতো বা বুটের মতো পা ঢাকা জুতো পরে হলে ঢুকতে দেওয়া হবে না। চটি বা স্যান্ডেল পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষায় টুকলি এড়াতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, আগামী ১ মার্চ এবং ৮ মার্চ রাজ্য জুড়ে গ্রুপ C এবং গ্রুপ D পদে লিখিত পরীক্ষা। পরীক্ষায় অংশ নেবেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। ইতিমধ্যেই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। তাতেই এই নতুন নির্দেশ উল্লেখ করা হয়েছে।

কেন পা ঢাকা জুতো পরায় নিষেধাজ্ঞা?
কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ঢাকা জুতো পরে থাকলে পরীক্ষার্থীদের তল্লাশি বা ফ্রিস্কিং করতে অসুবিধা হয়। এর ফলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে আনার ঝুঁকি থাকে। তিনি বলেন, 'বিমানবন্দরে নিরাপত্তার জন্য যখন জুতো খুলতে আপত্তি থাকে না, তখন পরীক্ষাকেন্দ্রে এই নিয়ম মানতে সমস্যা কোথায়?'

কমিশনের এক আধিকারিক জানান, সাম্প্রতিক কিছু পরীক্ষায় এই সংক্রান্তই অভিযোগ উঠেছিল। কেউ কেউ জুতোর ভিতরে ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে এনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির সাহায্যে প্রশ্নের উত্তর করার চেষ্টা করেছিলেন। সেই ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও কী কী নিষেধাজ্ঞা?
কমিশন জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের গয়না বা ধাতব বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না। এছাড়াও বেশ কিছু জিনিসের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • মোবাইল ফোন, ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ
     
  • হাতঘড়ি পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না
     
  • কেবল স্বচ্ছ (transparent) কলম ব্যবহার করা যাবে
     
  • স্বচ্ছ জলের বোতল নিয়ে ঢোকা যাবে
     
  • নিষিদ্ধ সামগ্রী থাকলে তা পরীক্ষাকেন্দ্রের নির্দিষ্ট কাউন্টারে জমা রাখতে হবে

কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনও পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলাকালীন নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাঁর পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।

লক্ষাধিক পরীক্ষার্থী, বিশাল আয়োজন
কমিশনের তথ্যানুযায়ী, গ্রুপ C পরীক্ষায় প্রায় ৮.১৩ লক্ষ পরীক্ষার্থী অংশ নেবেন। গ্রুপ D পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৮.২০ লক্ষ। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য রাজ্য জুড়ে প্রায় ১,৭০০টি পরীক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছে।

Advertisement

এই বিশাল নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে যাতে কোনও অনিয়ম না হয়, তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

পরীক্ষার্থীদের একাংশের আপত্তি
তবে কমিশনের এই নির্দেশ নিয়ে পরীক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে যাঁরা দূর থেকে পরীক্ষা দিতে আসবেন, তাঁদের অনেকেই বলছেন, চটি বা স্যান্ডেল পরে দীর্ঘ পথ যাতায়াত করা অসুবিধাজনক। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের বাইরে জুতো রাখার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ।

যদিও কমিশনের বক্তব্য, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। কোনওভাবেই যাতে নকল বা প্রযুক্তির অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতেই এই কড়া নিয়ম। 

Read more!
Advertisement
Advertisement