Advertisement

Weather Update: বিকেলের দিকে সব জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, আপাতত দু’দিন স্বস্তির খবর

আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত ও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাব, যা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলেই এই বৃষ্টি ও ঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 11:46 AM IST
  • বৈশাখের শুরুতেই দাবদাহ থেকে সাময়িক স্বস্তি পেয়েছে শহরবাসী।
  • বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে।

বৈশাখের শুরুতেই দাবদাহ থেকে সাময়িক স্বস্তি পেয়েছে শহরবাসী। বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। এই স্বস্তির আবহ শুক্রবারও বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও হতে পারে। তবে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এই বৃষ্টির জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। রবিবার থেকেই আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তি বাড়ার সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং-সহ সব জেলাতেই শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত ও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাব, যা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যার ফলেই এই বৃষ্টি ও ঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement