Advertisement

Weather Update: টানা ৪ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখী ৬০ কিমি বেগে, শিলও পড়বে

মঙ্গলবার থেকে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে, ফলে সমুদ্র উত্তাল থাকবে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • চৈত্রের দাপুটে গরমের মাঝেই হঠাৎ স্বস্তির বার্তা, কলকাতা ও দক্ষিণবঙ্গে টানা ৪ দিনের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
  • রবিবার থেকেই শহরে বৃষ্টির সূচনা হয়েছে, আর এই পরিস্থিতি অন্তত বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে।

চৈত্রের দাপুটে গরমের মাঝেই হঠাৎ স্বস্তির বার্তা, কলকাতা ও দক্ষিণবঙ্গে টানা ৪ দিনের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকেই শহরে বৃষ্টির সূচনা হয়েছে, আর এই পরিস্থিতি অন্তত বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে।

কলকাতায় কবে কবে ঝড়বৃষ্টি?
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। 
সোমবার ও বৃহস্পতিবার: হাওয়ার বেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি
মঙ্গলবার ও বুধবার: আরও জোরালো, ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে

কোথায় কালবৈশাখীর আশঙ্কা?
বিশেষ করে বুধবার কালবৈশাখীর বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। এছাড়া মঙ্গলবার ও বুধবার দুর্যোগের আশঙ্কা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত উঠতে পারে।

সমুদ্রেও সতর্কতা
মঙ্গলবার থেকে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে, ফলে সমুদ্র উত্তাল থাকবে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির দাপট চলবে।
ঝোড়ো হাওয়া: ঘণ্টায় ৪০-৬০ কিমি
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা
দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে সতর্কতা
কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে

তাপমাত্রায় কী পরিবর্তন?
এই ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এরপর ধীরে ধীরে আবার বাড়বে পারদ। উত্তরবঙ্গেও একই রকম প্রবণতা দেখা যাবে।

কেন এই আবহাওয়ার বদল?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় হয়ে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। ফরে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement