Advertisement

Weather Update: টানা ৫দিন তাপপ্রবাহ পরিস্থিতির পূর্বাভাস, ৫ জেলায় সতর্কতা জারি

দক্ষিণবঙ্গে ফের গরমের দাপট বাড়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সঙ্গে থাকবে অস্বস্তিকর গরম ও আর্দ্রতার প্রকোপ।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • দক্ষিণবঙ্গে ফের গরমের দাপট বাড়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
  • সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সঙ্গে থাকবে অস্বস্তিকর গরম ও আর্দ্রতার প্রকোপ।

দক্ষিণবঙ্গে ফের গরমের দাপট বাড়ার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সঙ্গে থাকবে অস্বস্তিকর গরম ও আর্দ্রতার প্রকোপ।

চড়বে তাপমাত্রা
পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে গরমের তীব্রতা আরও বাড়বে। তবে উত্তরবঙ্গে আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রপাত
তীব্র গরমের মাঝেই কিছুটা স্বস্তির ইঙ্গিতও রয়েছে। উত্তর বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৮ এপ্রিল: বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

১৯ এপ্রিল: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির পাশাপাশি গরম ও আর্দ্রতা বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ১৮ এপ্রিল দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সতর্কতা ও পরামর্শ
আবহাওয়াবিদদের মতে, ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গরম ও আর্দ্রতার অস্বস্তি বেশি থাকবে।

বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে কম বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, তৃষ্ণা না পেলেও।
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা বাড়লেও মাঝেমধ্যে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া ও বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement