Advertisement

Weather Update: আজ ও কাল ফের ৮ জেলায় কালবৈশাখী, শিলাবৃষ্টির আশঙ্কা, হাঁসফাঁস গরম কবে থেকে?

আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

কবে নাগাদ ফের ধাক্কা দেবে কালবৈশাখী?কবে নাগাদ ফের ধাক্কা দেবে কালবৈশাখী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 1:52 PM IST
  • রাজ্যে বৃষ্টির দাপট কিছুটা কমতেই ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা।
  • ফলে একদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, অন্যদিকে গরমের অস্বস্তিও ধীরে ধীরে বাড়ছে।

রাজ্যে বৃষ্টির দাপট কিছুটা কমতেই ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ফলে একদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, অন্যদিকে গরমের অস্বস্তিও ধীরে ধীরে বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন বাংলার বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলবে, তবে বুধবার থেকে ফের বাড়বে ভ্যাপসা গরম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় একটি বায়ুমণ্ডলীয় সিস্টেম বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর ওড়িশা ও সংলগ্ন এলাকায় প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস মিলিয়ে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যার জেরে ৩১ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাস:
মঙ্গলবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যান্য জেলাতেও ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement