Advertisement

Weather Update: আজই নিম্নচাপের আশঙ্কা, রথযাত্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ৩ জেলায় অ্যালার্ট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রথযাত্রার দিন বৃহস্পতিবার এবং তার পরদিন শুক্রবার বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের এক বা দু'টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

রথযাত্রায় বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবিরথযাত্রায় বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2026,
  • अपडेटेड 6:29 PM IST
  • উত্তর বঙ্গোপসাগরে বুধবারের মধ্যেই বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর বঙ্গোপসাগরে বুধবারের মধ্যেই বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রথযাত্রার দিন বৃহস্পতিবার এবং তার পরদিন শুক্রবার বৃষ্টির দাপট তুলনামূলকভাবে বেশি থাকবে। বিশেষ করে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের এক বা দু'টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবারও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, বুধবারই দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্রও উত্তাল হতে পারে। সেই কারণে বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

এদিকে, উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে সেখানে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি ৯০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পানাগড় ও দিঘায়। এছাড়া ক্যানিংয়ে ৭০ মিলিমিটার, আমতায় ৬০ মিলিমিটার এবং কলকাতায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন কমবেশি বৃষ্টি হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement