Advertisement

Weather Forecast: দক্ষিণের ৮ জেলায় বইবে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরে, একনজরে আজকের আবহাওয়া?

Today's Rain Forecast: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একনজরে আজকের আবহাওয়া দেখে নিনএকনজরে আজকের আবহাওয়া দেখে নিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 7:07 AM IST
  • কলকাতায় বৃষ্টির দাপট সামান্য কমতেই অস্বস্তি শুরু।
  • দক্ষিণবঙ্গের অন্য একাধিক জেলায় চলছে বৃষ্টি।
  • উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবারেও।

কলকাতায় বৃষ্টির দাপট সামান্য কমতেই অস্বস্তি শুরু। আর্দ্রতার জেরে ঘামতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও দক্ষিণবঙ্গের অন্য একাধিক জেলায় চলছে বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবারেও। আজ কলকাতা-সহ কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে?জেনে নেওয়া যাক।

কলকাতায় আজকের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। 

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় (০১ আগস্ট সকাল ৬:৩০টা থেকে ০২ আগস্ট সকাল ৬:৩০টা পর্যন্ত) কলকাতায় নগণ্য বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণবঙ্গে ৮ জেলায় বইবে ঝোড়ো হাওয়া

আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে IMD। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু'টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও, উত্তর দিনাজপুর জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement