Advertisement

Bengal Weather IMD Special Bulletin: ঝড়বৃষ্টির পূর্বাভাস, ৫ ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা, কবে থেকে?

IMD Special Bulletin: আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বাংলায় তীব্র গরমের দহন জারি থাকবে। শনিবার থেকে পরিস্থিতির বদল হতে পারে। মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুৎ।

West Bengal Weather Forecast West Bengal Weather Forecast
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Apr 2023,
  • अपडेटेड 3:40 PM IST
  • আগামী পাঁচদিন কমবে তাপমাত্রা।
  • ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে গরম।

বৈশাখের দহন থেকে স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বিশেষ বুলেটিনে জানানো হল, আগামী পাঁচদিনে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার বাংলায় তীব্র গরমের দহন জারি থাকবে। শনিবার থেকে পরিস্থিতির বদল হতে পারে। মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রবিদ্যুৎ। ফলে আগামী পাঁচদিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। 

৩ থেকে ৫ ডিগ্রি কমতে পারে গরম 

বিশেষ বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, মধ্য উত্তরপ্রদেশ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তাই বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয়বাষ্প। সেজন্য রবিবার থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তার জেরে আগামী পাঁচদিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। সেই ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ বুলেটিনে। 

কোন কোন জেলায় ঝড়বৃষ্টি  

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের এক-দু জায়গায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ও সোমবার একাধিক জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাল দেওয়া হয়েছে।

কবে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হতে পারে, তা জানার জন্য ক্লিক করুন- সোমবার পর্যন্ত বৃষ্টিপাত, ৪০ কিমি বেগে হাওয়া, কবে কোন জেলায় বর্ষণ? 

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি, ঝোড়ো হাওয়া 

শনিবার থেকে রবিবারের মধ্যে উত্তরবঙ্গেও ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement